খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্মৃদ্ধ করার ক্ষেত্রে অশোক রায় নন্দীর অবদান রয়েছেঃ লিয়াকত আলী লাকী 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১০:০৮ অপরাহ্ণ
সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্মৃদ্ধ করার ক্ষেত্রে অশোক রায় নন্দীর অবদান রয়েছেঃ লিয়াকত আলী লাকী 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী বলেছেন, অশোক রায় নন্দী’র সান্নিধ্য আমাকে প্রাণিত করতো। শিল্প, সাংস্কৃতিতে যেখানে গিয়েছেন সবাই তাকে গুরুত্ব দিয়েছেন। তিনি খুব নিভৃতচারী ছিলেন। কাজটাকেই তিনি গুরুত্ব দিতেন সবসময়। সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্মৃদ্ধ করার ক্ষেত্রে কাজ করে গেছেন। মনে হয় যেন এই মুহুর্তে অশোক রায় নন্দী আমাদের সাথেই আছেন। সেই মানুষটিকে হারিয়ে আমাদের বিশেষ ভাবে কষ্ট কাজ করছে। কাজটাকে যদি সততার মাধ্যমে করা হয় তাহলে সে মানুষটিকের ভালোবাসার অভাব নেই।

শুক্রবার (৩১ মে) বিকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে থিয়েটার ফোরামের আয়োজনে প্রথিতযশা নাট্যযোদ্ধা, ঢাকা থিয়েটারের সাধারণ সম্পাদক প্রয়াত অশোক রায় নন্দী’র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থিয়েটার ফোরাম চাঁদপুরের সভাপতি শহিদ পাটোয়ারীর সভাপতিত্বে ও বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. আবদুল হক তালুকদার, থিয়েটার ঢাকা’র অন্যতম কর্ণধার নরেশ ভূঁইয়া, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা।

এসময় পরিবারের সদস্যদের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন প্রয়াত অশোক রায় নন্দী’র ছোট ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

এছাড়াও আরো স্মৃতিচারণ করেন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অজয় ভৌমিক, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য রূপালী চম্পক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব ও চতুরঙ্গ সাংস্কৃতিক জোটের মহাসচিব হারুন আল রশিদ প্রমূখ।

স্মৃতিচারণ করে বক্তারা বলেন, অশোক রায় নন্দী’র স্মৃতিকে ধরে রাখতে পারলে আমরা হয়তো আরেক একজন অশোক রায় নন্দীকে পাবো। সাংস্কৃতি অঙ্গনের বড় এক অধ্যায় ছিলেন। তিনি একজন প্রচারবিমুখ লোক ছিলেন। তিনি পৃথিবীকে ভালোবেসে ছিলেন এবং নিজেও ভালোবাসা পেয়েছিলেন। তিনি মানুষের মত বেঁচেছিলেন। তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে যান নি। আমরা যতদিন আছি তিনি আমাদের সাথেই থাকবেন। তিনি প্রচারবিমুখ মানুষ হলেও তাঁর কর্মকান্ডগুলো প্রচার করার দায়িত্ব ছিলো আমাদের কিন্তু আমরা তা করতে পারিনব। এই ব্যর্থতার দায় আমাদের। তাঁর মৃত্যুর পর এদেশের শোকসভা হওয়ার আগে কলকাতায় শোকসভা হয়েছিলো। এমনটি হয়েছিলো তাঁরই কর্মের কারনেই। তাঁর রাজনৈতিক আদর্শ ছিলো। তাঁর আদর্শ ছিলো মুক্তিযুদ্ধের আদর্শ। তাঁর এই আদর্শকে আমাদের বয়ে নিযে যেতে হবে। তাঁর কর্মকান্ডগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি