রিমালে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে তিনি কলাপাড়া সরকারি মোজাহার বিশ্বাস কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বরগুনার পাথরঘাটা ও পিরোজপুরের মঠবাড়িয়া পরিদর্শন শেষে পটুয়াখালীর কলাপাড়া হেলিপ্যাডে অবতরণ করেন।
ঘূর্ণিঝড় রিমালের কারণে পটুয়াখালীতে এ পর্যন্ত ৩,২৭,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৩৫টি বাড়ি সম্পূর্ণ এবং ১,৮৬৫টি আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর পটুয়াখালী সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন