পাটুরিয়া দৌলতদিয়া ফেরি চলাচল শুরু
৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে ঘূর্ণিঝড়ে দৌলতদিয়ার তিনটি ঘাটের মধ্যে একটি বন্ধ রয়েছে।
ঘূর্ণিঝড় রিমালের কারণে রবিবার রাত সাড়ে ৯টা থেকে পদ্মা নদী উত্তাল থাকায় ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। মঙ্গলবার ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে, দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ৫০ ঘণ্টা পর লঞ্চ চালু হয়েছে।






আপনার মতামত লিখুন