হাইমচরে চোরাই মালসহ মহিলা মেম্বারের স্বামী আটক
হাইমচরের একাধিক চুরির ঘটনায় ২নং আলগী দূর্গাপুর ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ফাতেমা বেগমের স্বামী মনির গাজীকে নিজ বাড়ি থেকে চোরাই মালসহ আটক করেছে পুলিশ। এ সময় মনির গাজীসহ চারজনকে আটক করা হয়।
হাটবাজার, দোকানপাট এবং বাসাবাড়িতে
স্থানীয়রা জানায়, ৭নং পূর্বচর কৃষ্ণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কুসুম বেগম এর বাড়িতে তালা ভেঙে নগদ টাকা, স্বর্নালংকারসহ বিভিন্ন জিনিস চুরি করেছে চোর চক্র।
চুরি হওয়ার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অভিযান চালিয়ে চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার জবানবন্দীর উপর ভিত্তি করে চাঁদপুর সদর এলাকা থেকে বিক্রিকৃত চোরাই মাল টিভি এবং ওভেন উদ্ধার করা হয়। পরবর্তীতে গাজীর বাজার এলাকা থেকে স্বর্নালংকারসহ মনির গাজীকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত হলেন ফরহাদ, রিয়াদ এবং মিন্টু। দীর্ঘদিন হতে মনির গাজী ও আটককৃতরা বাজারের দোকানপাট, বাসা থেকে বিভিন্ন মালামাল টাকা পয়সা চুরি করে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন।






আপনার মতামত লিখুন