ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিসহ দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আবহাওয়া একটু স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলেও জানান সরকারপ্রধান৷
আজ সোমবার (২৭ মে) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান৷
সেতুমন্ত্রী বলেন, মানবিক কাজে বিএনপিকে দেখা যায় না। বিএনপি বিরোধী দল হিসেবে বার বার ব্যর্থ হয়েছে। তারা সাহায্যের নামে ফটোসেশন করেন। মানবিক কাজে দাঁড়ায় না। তাদের কাজই ফটোসেশন করা। মানবিক বিষয়গুলো তারা কখনো মানবিকভাবে দেখে না।
প্রবল শক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে নিম্নাঞ্চল জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। বহু মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো খুব শিগগির পরিদর্শন করতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






আপনার মতামত লিখুন