তাপদাহের পর সারাদেশে স্বস্তির বৃষ্টি
তীব্র তাপদাহের পর আজ সোমবার (২৭ মে) রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। এতে স্বস্তি এসেছে নগর জীবনে। অন্যদিকে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কর্মজীবীরা। বৃষ্টি মাথায় নিয়ে কাজে বের হয়েছেন অনেকে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় রিমাল প্রভাবে সোমবার ভোর থেকে সারাদেশে থেমে থেমে বৃষ্টি হতে পারে। রিমাল এখন উপকূল অতিক্রম করছে। পটুয়াখালীতে ১১১ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে।
রিমাল জোয়ারের সময় উপকূলে আঘাত হানায় ৮-১২ ফিট উচ্চতায় জলোচ্ছাস হতে পারে। এটি বর্তমানে ১৫ থেকে ১৮ কিলোমিটার বেগে এগুচ্ছে। রিমাল স্থলভাগ অতিক্রম করার সময় দুর্বল হয়ে নিুচাপে পরিণত হতে পারে। যে কারণে আজ এবং আগামীকাল সারাদেশে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে।






আপনার মতামত লিখুন