খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বন্ধুর আলিশান বাংলোয় নিয়মিত যাতায়াত ছিল এমপি আনারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ণ
বন্ধুর আলিশান বাংলোয় নিয়মিত যাতায়াত ছিল এমপি আনারের

ফাঁকা মাঠের মধ্যে আলিশান বাংলো। এই বাংলা বাড়িতে কি নেই! কাঁটাতার দিয়ে ঘেরা ২৫ বিঘা জমিতে রয়েছে বিশাল পুকুর। একটি কাচ দিয়ে ঘেরা ডুপ্লেক্স বাড়ি ও অন্যটি ইট পাথরের। এর সামনে রয়েছে সুইমিং পুল। প্রতি ঘরে রয়েছে এসির সংযোগ। বাংলো বাড়ির নিরাপত্তায় রয়েছে প্রায় শতাধিক সিসি ক্যামেরা। রয়েছে চারটি বিদেশি কুকুর।

বৃহস্পতিবার  (২৩ মে) বিকেলে গিয়ে দেখা যায়, কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফাঁকা মাঠের মধ্যে সুবিশাল আলিশান বাংলোবাড়ি। বাংলোর চারপাশে কাঁটাতারের বেড়া। বাইরে থেকে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না। গ্রামের বা অপরিচিত কারও ভেতরে প্রবেশ করার সুযোগ নেই। সেখানে গিয়ে বাংলোবাড়ির মেইন গেট বন্ধ পাওয়া যায়। পরে দুর্গম মাঠের আখ খেতের মধ্য দিয়ে বাংলো বাড়ির কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হয়।

আক্তারুজ্জামান শাহীনের পরিবার থেকে জানা যায়, বাবা আসাদুজ্জামান কাটুর পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ আক্তারুজ্জামান শাহিন। ১৯৮৫ সালে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও কোটচাঁদপুর কলেজ থেকে ১৯৮৭ সালে এইচএসসি পাস করেন তিনি। এরপর এক বছর বিরতি থেকে চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে দুই বছরের কোর্স করেন, এরপর জাহাজে চাকরিতে যোগদান করেন। চাকরির দুই বছর পর আবার মেরিন একাডেমি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

আমেরিকার (ওপি টিকিট) ফ্রি ভিসা পাওয়ার পর ১৯৯২-৯৩ সালের দিকে আমেরিকা যান আক্তারুজ্জামান শাহীন। এরপর তিনি আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন।

জাহাজে চাকরি করার সময়কালেই তিনি ঢাকায় বিয়ে করেন। শাহীনের স্ত্রীর নাম কনক ইসলাম। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে। তারা মা-বাবার সঙ্গে আমেরিকায় থাকেন।

গ্রামের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে  বলেন, ৬ বছর আগে প্রায় ২৫ বিঘা জমির ওপর তৈরি করা হয় এই বাংলোবাড়ি। তারা কখনো ভেতরে প্রবেশ করেননি। তবে মাঠে কাজ করতে গিয়ে কাঁটাতারের ফাঁক দিয়ে দেখেছেন। ওই বাংলোবাড়ির আশপাশে কোনো বসতি নেই। নির্জন স্থানে এই বাড়ি। রাত হলে কাঁটাতারের চারপাশে জ্বলে আলো। কিন্তু ভেতরে কী হচ্ছে কেউ জানতে পারে না। রাতে বড় বড় গাড়ি আসত। অনেকেই সেই গাড়িতে নারী থাকতে দেখেছেন। এমনকি নায়িকারাও মাঝেমধ্যে আসতেন এই বাংলোয়।

এলাঙ্গী গ্রামের আজমল বলেন, গত জাতীয় ভোটের পর এই বাংলোয় আসেন এমপি আনার। প্রায় তিনি এই বাংলোতে আসতেন। এবার ভোটে পাস করার পর বাংলোতে যাওয়ার সময় গাড়ির ভেতর থেকে হাত বের করে আমাদের শুভেচ্ছা জানান।

শাহীনুল ইসলাম নামের এক স্থানীয় বলেন, আমরা মাঠে যাই কাজ করি। জানি যে এটা শাহীনের বাংলোবাড়ি। কখনো ওই বাড়ির ভেতরে প্রবেশ করতে পারিনি। এই মাঠের মধ্যে এমন দামি বাড়ি, এই বাড়িতে কারা থাকে তাও জানি না। তবে এই বাড়িতে মাঝেমধ্যে সাদা-কালো দামি দামি গাড়িতে করে লোক আসত। দিনের বেলা বেশি গাড়ি বাংলোতে প্রবেশ করে না। রাত ১০টার পরে দামি দামি গাড়ি প্রবেশ করে। বাংলোতে যারা কাজ করে তারা কেউ কোটচাঁদপুরের না। অনেক গাড়িতে তিনি নারী থাকতে ও বাংলোর ভেতরে হাঁটাহাঁটি করতে দেখেছেন।

এমপি আনারের আরেক বাল্যবন্ধু গোলাম রসুল জানান, আনার ও আক্তারুজ্জামানের মধ্যে প্রায় ৩০ বছরের সম্পর্ক। তাকে নিয়ে এমপি আনার দুইবার সেখানে গিয়েছেন। গত চার মাস আগেও তিনি গিয়েছেন।

মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনের ভাই ও কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, বিভিন্ন পত্র-পত্রিকায় বা টিভি মিডিয়ায় আমার ভাইয়ের কথা উঠে আসছে। যদি তদন্তে তার নাম আসে তাহলে দেশের প্রচলিত আইনে তার শাস্তি চাই। তবে আমার বিশ্বাস হচ্ছে না যে আমার ভাই এরকম কাজ করতে পারে। শাহীন আগে বাড়িতে আসত। বাংলোবাড়ি করার পর আমাদের বাড়িতে আসে না। আমার পৌরসভার নির্বাচনের পর থেকে খুব কম আসে, আর এলেও ওই বাংলোয় থাকে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি