খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পৃথিবীর সর্ববৃহৎ হাতে লেখা কোরআন শরীফ দেশ-বিদেশে প্রচারণায় সরকার সহযোগিতা করবে- ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১১:০০ অপরাহ্ণ
পৃথিবীর সর্ববৃহৎ হাতে লেখা কোরআন শরীফ দেশ-বিদেশে প্রচারণায় সরকার সহযোগিতা করবে- ধর্মমন্ত্রী

বিশ্বের সর্ববৃহৎ হস্তলিখিত আল কুরআন এখন বাংলাদেশে। উদ্যমী তিনজন উদ্যোক্তা স. ম ইফতেখার মাহমুদ, মো. মোতাহার হোসেন ও মো. ইব্রাহীম নোমানের বিশেষ উদ্যোগে হাতে লেখা এ কোরআন শরীফ বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে! কুরআন শরীফ লেখার দায়িত্ব পালন করেছেন মাদ্রাসা ছাত্র কাউছার আহমাদ। এক বছরের অধিক সময়ে অক্লান্ত প্রচেষ্টায় একক হাতে লেখা সর্ববৃহৎ কোরআন শরীফ তিনি সম্পন্ন করেছেন। উদ্যোক্তাগণ জানান এ পবিত্র গ্রন্থটি লেখার উদ্দ্যেশ্য হলো আল্লাহতায়ালাকে রাজি খুশি করা এবং বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বদরবারে বৃদ্ধি করা।

বিশ্বের অন্যান্য হাতে লেখার কুরআন শরীফ পর্যালোচনা করে সর্ববৃহৎ কোরআন শরীফ হিসেবে এটিকে ধারণা করছেন আয়োজক কমিটি।

১৪ ফুট দৈর্ঘ্য এবং ১২ ফুট প্রস্থ, দুইশত পৃষ্ঠায় লিপিবদ্ধ করা কোরআন শরীফের ওজন হবে প্রায় ৮শত কেজি অর্থাৎ ২০মণ। এ গ্রন্থটি লেখার জন্য বাঁশের তৈরি কলম এবং কালি হিসেবে দোয়াত কালি ব্যবহার করা হয়েছে। এ কোরআন শরীফকে পৃথিবীর সর্ববৃহৎ কোরআন শরীফ হিসেবে উল্লেখ করা হয়েছে। হস্তলিখিত এই কুরআন শরীফ ডিজাইন এবং সৌন্দর্য বর্ধনের কাজ করেছেন আরিফ বিল্লাহ খান। অন্যান্য সহযোগিতায় ছিলেন মাসুম পারভেজ ও মো. তুহিন।

আজ (২৩ মে) এ কুরআনের লেখা সমাপ্ত উপলক্ষ্য আয়োজিত অনুষ্ঠানে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান (এম পি) বলেছেন, বিষয়টি বিশ্বব্যাপী প্রচারে সরকারের তরফ থেকে সবধরনের সহায়তা করা হবে। তিনি বলেন, ধমকর্ম মানুষকে পরিশীলিত করে। ধর্ম চর্চায় মানুষ বিশুদ্ধ হয়। এধরণের লেখার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বদরবারে উজ্জ্বল হবে বলে আশা করছি।

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উসতাযুল হুফফাজ হাফেজ আবদুল হক দা. বা. (হাফি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য ক্বারী শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারী এবং আরো উপস্থিত ছিলেন দেশবরেণ্য অনেক আলেমে দ্বীন। পবিত্র কোরআন তেলাওয়াত ও স্বাগত বক্তব্য রাখেন শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী।

সর্ববৃহৎ এ কোরআন শরীফ এর প্রচ্ছদ ও ডিজাইনে স্বর্ণ, রূপা, ব্রোঞ্চ, কাঠ, স্টিল, এসএস, ফোম ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি