দরপতনে কমেছে ৩১৯ কোম্পানির শেয়ারদর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে ৩১৯ কোম্পানির শেয়ারদর। গতদিনের তুলনায় কমেছে লেনদেন।
এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৮ দশমিক ৭০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩১২ পয়েন্টে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ মে) এসব তথ্য জানিয়েছে ডিএসই।
এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’১৫ দশমিক ০১ পয়েন্ট কমে ১ হাজার ১৫৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২২ দশমিক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৯০৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫০৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৯১ কোটি ৬২ লাখ টাকা।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪২ টি কোম্পানির, বিপরীতে ৩১৯টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।






আপনার মতামত লিখুন