খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বোলিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ণ
বোলিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ

প্রত্যাশার যেই পারদ নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগাররা মাঠে নেমেছিল তা গুড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।স্বাগতিক আমেরিকার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ৫ উইকেটের বড় ব্যবধানে হেরেছে শান্তরা।
হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স স্টেডিয়ামে ৩ ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় ক্রিকেট দল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক পাটেল।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হন দলের অভিজ্ঞ দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। দলের ৩৪ রানে সাজঘরে ফেরেন লিটন ও সৌম্য। ১৫ বলে ১৪ রান করে জাসদিপ সিংয়ের বলে আউট হন লিটন। আর ১৩ বলে ২০ রানে সৌম্য ফেরেন স্টিভেন টেইলরের বলে।

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিদায় নিলে দলের হাল ধরেন তাওহিদ হৃদয়। আর ১২ বলে ৬ রান করেন ক্রিকেটের এই সংস্করনের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শেষ পর্যন্ত তাওহিদ হৃদয়ের সর্বোচ্চ ৫৮ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে বাংলাদেশ। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৯ রান করে অপরাজিত ছিলেন জাকের আলি।

জয় পেতে বাংলাদেশের দেয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে আমেরিকাকে ভালো শুরু এনে দেন অলরাউন্ডার ও ওপেনার ব্যাট্সম্যান স্টিভেন টেইলর ও অধিনায়ক মেনাঙ্ক পাটেল। ৭৫ রানের ভেতর টপ ওর্ডারের ৩ ব্যাট্সম্যান বিদায় নিলে স্বাগতিক দলের রানের চাকা সচল রাখেন করি অ্যান্ডারসন ও হারমিত সিং।

শেষ পর্যন্ত করি অ্যান্ডারসনের অপরাজিত সর্বোচ্চ ৩৪ রানের ইনিংসে ভর করে ৩ বল হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে সহজেই ৫ উইকেটের জয় তুলে নেয় আমেরিকা। ১৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকায় ম্যাচ সেরা হয়েছেন অলরাউন্ডার হারমিত সিং। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ১টি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

একই মাঠে আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং স্বাগতিক আমেরিকার ক্রিকেট দল।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি