পতনে বেড়েছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। তবে গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৭ দশমিক ৬২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৯৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’১০ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১ হাজার ১৮০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৩৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫৬১ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪০৯ কোটি ১৮ লাখ টাকা।
সোমবার ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ মে) এসব তথ্য জানিয়েছে ডিএসই।






আপনার মতামত লিখুন