খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ণ
লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে

পঞ্চম দফায় ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ সোমবার (২০ মে) সকাল ৭টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্য ৬টা পর্যন্ত।

সকল কেন্দ্রে ভোট শুরুর প্রায় দুই ঘণ্টা হয়ে গেলেও এখনও ভোটগ্রহণ শুরু হল না হাওড়া বেতরের ২৩২ নম্বর বুথে। ইভিএম মেশিন খারাপ থাকার কারণেই এই পরিস্থিতি বলে জানা গেছে।

ভোট কেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগ তুলেছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির কথায় কেন্দ্রীয় বাহিনী এই কাজ করছে বলেও অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী।

এরইমধ্যে পশ্চিমবঙ্গের আরামবাগ লোকসভার খানাকুল-২ নম্বর ব্লকে বোমাবাজির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ করেছে সিপিএম। কমিশন রিপোর্ট চাইলে জেলা থেকে পাঠানো রিপোর্টে জানানো হয়, সেখানে কোনও বোমাবাজির ঘটনা ঘটেনি।

ছ’টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে হচ্ছে ভোটগ্রহণ।

৮২ জন মহিলা-সহ মোট প্রার্থীর সংখ্যা ৬৯৫। ৪৯টি লোকসভা আসনের মোট ভোটার সংখ্যা আট কোটি ৯৫ লক্ষ। পঞ্চম দফায় সে দেশে মোট ৯৪ হাজার ভোটকেন্দ্র করেছে নির্বাচন কমিশন।

আজ পঞ্চম দফায় উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪, মহারাষ্ট্রের ৪৮টির মধ্যে ১৩, বিহারের ৪০টির মধ্যে পাঁচ, ওড়িষ্যায় ২১-এর মধ্যে পাঁচ, ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে তিনটিতে ভোট হবে।

পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে সাতটি আসন- আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেডিয়া, শ্রীরামপুর এবং হুগলিতে ভোট হবে কাল। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি এবং লাদাখের এক মাত্র আসনটিতেও ভোটগ্রহণ হচ্ছে।

এই দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের রায়বরেলী থেকে এ বার ভোটপ্রার্থী তিনি। তার প্রতিদ্বন্দ্বী যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী দীনেশপ্রতাপ সিংহ।

এই দফার ভোটে রাহুল গান্ধী, রাজনাথ সিংহ ও স্মৃতি ইরানির মতো বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি