উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ধাপে উপজেলা নির্বা/চনের শেষ দিনের প্রচারণা জমে উঠেছে দেশের বিভিন্ন জনপদে। পো/স্টার ও ব্যানারে ছেয়ে গেছে অলিগলি। প্রচার/ণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
নির্বা/চন ঘনিয়ে আসায় চাঁদপুর সদরের প্রা/র্থী ও তাদের সমর্থকরা যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা প্রতি/শ্রুতি। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত চলছে প্রচারণা। বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট। আহবান জানাচ্ছেন ভোট কেন্দ্রে যাওয়ার।
প্রচারে সরগরম ফেনী সদর উপজেলার ইউনিয়নগুলো। চলছে লিফলেট বিতরণ ও পথসভা।
নারায়ণগঞ্জ জেলার তিনটি উপজেলায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। গরমের কারণে প্রার্থীরা দিনের প্রথম অংশে প্রচারণা কম চালাচ্ছেন। বিকেল থেকে রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন গণসংযোগ।
মৌলভীবাজার সদর উপজেলায় আগামী ২১শে মে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে উচ্চ আদালত সাত দিনের স্থিতাবস্থা জারি করায় ওই তারিখে নির্বাচন হচ্ছে না। তবে রাজনগর উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।
পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থী/রা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি।
এদিকে, সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। এসময় যে কোন মূল্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার কথা বলেন তিনি।
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১শে মে এবং তৃতীয় ধাপে ২৯শে মে ভোটগ্রহণ হবে।






আপনার মতামত লিখুন