আজ লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ
সপ্তাহের শেষ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪ টি কোম্পানির লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। বৃহস্পতিবার আলিফ ইন্ডাস্ট্রিজের ৪৬ কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের আজ ৩৬ কোটি ৩৫ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩০ কোটি ৮২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ই-জেনারেশন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, ফারইস্ট নিটিং এন্ড ডাইং, ওরিয়ন ইনফিউশন, বিচ হ্যাচারি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন সন লিমিটেড। বৃহস্পতিবার (১৬ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসব তথ্য জানিয়েছে।






আপনার মতামত লিখুন