দিনের শুরুতে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর
লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। সকাল ১১ টায় ডিএসই ব্রড ইন*ডেক্স বা ডিএসই*এক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে অব*স্থান করছে ৫ হাজার ৫২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮০ পয়েন্টে।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ মে) এসব তথ্য জানিয়েছে ডিএসই।
এ সময় লেনদেন হওয়া ৩৫৫ টি কোম্পা*নি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭ টির, দর কমেছে ১২৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৩৭ কোটি ৬৫ লাখ টাকা।






আপনার মতামত লিখুন