খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চ্যাম্পিয়ন হওয়ার পথে ম্যানচেস্টার সিটি

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ণ
চ্যাম্পিয়ন হওয়ার পথে ম্যানচেস্টার সিটি

শিরোপার খুব নিকটে ম্যান*চেস্টার সিটি। টটেনহামকে উড়িয়ে দিয়ে চ্যাম্পি*য়ন হবার পথে তারা। শেষ ম্যাচে ওয়েস্টহামকে হারালেই গড়বে ইতিহাস, টানা চতুর্থবারের মতো দখলে নেবে ইংলিশ ফুটবলের শ্রেষ্ঠত্বের সিংহাসন।

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে টটেনহ্যাম হটস্পার স্টেডি*য়ামে স্বাগতিক ক্লাবকে ২-০ গোলে হারিয়ে এবারের আসরের শিরোপা জয়ী হওয়ার সুযোগ বাঁচিয়ে রেখেছে সিটিজেনরা।

খেলার শুরুতে দুই দলের স্ট্রাই*কারদের ব্যর্থতায় প্রথমার্ধ শেষ হয় কোন গোল ছাড়াই। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫১ মিনিটে আর্লিং হাল্যান্ডের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। খেলার শেষ পর্যায়ের অতিরিক্ত সময়ে পেনাল্টিতে আরেকটি গোল করে ম্যান সিটির ফলাফল দ্বিগুন করে দলের ২৩ বছর বয়সী নরওয়েজিয়ান তারকা স্ট্রাইকার হাল্যান্ড।

এদিকে, খেলার পুরো সময়েই ম্যান সিটির জালে টটেনহ্যাম বল জড়াতে ব্যর্থ থাকলে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

এই জয়ের ফলে ৮৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। আর ম্যাচ হেরে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানের নিচে নেমে যাওয়ায় আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হয়েছে টটেনহ্যামের।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি