রবিবার থেকে আবার তাপমাত্রা কমতে পারে
রবিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী শনিবার পর্যন্ত কম বৃষ্টি*পাত ও তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। যা দেশের অধিকাংশ জেলায় বিস্তৃ*ত হতে পারে।
আজ দেশের ৪২ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ যাচ্ছে। যা আরও বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্ত*রের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার (১৫মে) তাপদাহ অব্যাহত থাকতে পারে। শুধু তাই নয়, আগামী শনিবার পর্যন্ত কম বৃষ্টিপাত ও তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। যা দেশের অধিকাংশ জেলায় বিস্তৃত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে। এ সময় মূলত মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। এরপর ১৯ মে থেকে আবার বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমা শুরু করবে।
চলতি মৌসুমে ১ এপ্রিল থেকে তাপপ্রবাহ শুরু হয়। ৬ মে পর্যন্ত দেশের কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেছে তাপপ্রবাহ। দেশের ইতিহাসে একটানা ৩৭ দিন তাপপ্রবাহের সবচেয়ে বড় রেকর্ড এটি। ৭ থেকে ১২ মে পর্যন্ত ছয় দিন কোথাও তাপপ্রবাহ ছিল না। তবে বৃষ্টি কমে যাওয়ায় সোমবার থেকে সারাদেশে তাপমাত্রা আবার বেড়েছে।






আপনার মতামত লিখুন