আজ দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড। ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। তাদের মধ্যে ৩১টির শেয়ারদর বেড়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদাস পিপি ওভেন ব্যাগ। কোম্পানিটির শেয়ারদর ৭ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। পাশাপাশি তৃতীয় স্থানে থাকা লিগাসি ফুটওয়ারের শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৪০ শতাংশ।
মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড, আরামিট লিমিটেড, গোল্ডেন হারভেস্ট এগ্রো, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, এডিএন টেলিকম, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।
মঙ্গলবার (১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসব তথ্য নিশ্চিত করেছে।
ডিএসইতে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৯১ শতাংশ বেড়েছে।






আপনার মতামত লিখুন