কনডেম সেল নিয়ে হাইকোর্টের রায়: আপিল করবে রাষ্ট্রপক্ষ
মৃত্যু*দণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে ফাঁসির আসামিকে কনডেম সেলে নেয়া যাবে না, হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধা*ন্ত নিয়েছে সরকার। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করবে।’
গত ১৩ মে হাই*কোর্ট ঘোষণা করেন, মৃত্যু*দণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে বন্দি রাখা অবৈধ ও বেআইনি। একইসঙ্গে জেলকোডের ৯৮০ বিধি অসাংবিধানিক ঘোষণা করেন আদালত।
রায়ে আরও বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল, রিভিউ, রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার ধাপগুলো নিষ্প*ত্তি না হওয়া পর্যন্ত আসামিকে কনডেম সেলে রাখা যাবে না। বর্তমানে মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে সারা দেশে যত আসামিকে কনডেম সেলে রাখা হয়েছে তাদের দুই বছরের মধ্যে ক্রমান্বয়ে সাধারণ সেলে রাখার কথা বলা হয়। তবে, বিশেষ কারণে (স্বাস্থ্যগত কারণ, সংক্রামক রোগ) কোনও ব্যক্তিকে নির্জন কক্ষে রাখতে পারবে কারা কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে ওই ব্যক্তির উপস্থিতিতে শুনানি হতে হবে।






আপনার মতামত লিখুন