খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

অশোক রায় নন্দী ছিলেন শিল্পের একজন খাঁটি মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪, ১১:০৫ অপরাহ্ণ
অশোক রায় নন্দী ছিলেন শিল্পের একজন খাঁটি মানুষ

নাটকে নিবেদিত মানুষ ছিলেন অশোক রায় নন্দী। নাটকের পাশাপাশি দেশের প্রকাশনা শিল্পেও তিনি ছিলেন সর্বজন সমাদৃত ব্যক্তি।

নাট্যাঙ্গণ ও প্রকাশনাশিল্পের মানুষদের শোকের সাগরে ভাসিয়ে ৩ মে না ফেরার দেশে পাড়ি জমালেন শিল্পের সমঝদার অশোক রায় নন্দী।

জাতীয় সংসদের উপনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, অশোক রায় নন্দী ছিলেন একজন আলোকিত মানুষ। নাটকের মাধ্যমে তিনি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মূল্যবোধকে উপলব্ধি করতে চেয়েছেন এবং তাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন।

রবিবার(১২মে) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের আয়োজনে নাট্যজন অশোক রায় নন্দীর প্রয়াণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাট্যবন্ধুর প্রয়াণে আলোচনা, স্মৃতিচারণ এবং জীবন ও কর্মের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে তাকে স্মরণ করলেন নাট্যাঙ্গনের সহযোদ্ধারা।

গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে শোকসভায় স্মৃতিচারণ করেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি,
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত অশোক রায় নন্দীর ছোট ভাই সুজিত রায় নন্দী, নাট্যাভিনেতা ও নির্দেশক আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ।

মতিয়া চৌধুরী বলেন, অশোক রায় নন্দী নাটকে নিবেদিত একজন খাঁটি মানুষ ছিলেন। দেশপ্রেমে ও মানবপ্রেমেও তিনি একজন খাঁটি মানুষ ছিলেন। নাটক আর প্রকাশনার সঙ্গে জড়িত থেকে অনেক সৃজনশীল কাজ করে গেলেও অশোক রায় নন্দী আজীবন নিজেকে লুকিয়ে রেখেছিলেন। তিনি ছিলেন প্রচারবিমুখ একজন মানুষ। সরলতা ও সৃজণশীলতার কারণে নাটকের মানুষদের মাঝে তিনি আজীবন বেঁচে থাকবেন। আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

বক্তারা বলেন, মৃদুুভাষী,সহজ, সরল, প্রাঞ্জল। পেছন থেকে কাজ করা লোক।সংস্কৃতির জনের সাথে ভালো সম্পর্ক। অনেকের মন জয় করেছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি