আজ লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। সপ্তাহের প্রথম কার্যদিবসে ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই এসব তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, এশিয়াটিক ল্যাবের ৪৭ কোটি ৬ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেস্ট হোল্ডিংস লিমিটেডের আজ ৪৬ কোটি ২৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৮ কোটি ৫২ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।






আপনার মতামত লিখুন