গাজীপুরে হাসপাতালের লিফটে এক নারীর মৃত্যু
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে লিফটে আটকা পড়ে মমতাজ বেগম নামে এক নারী রোগীর মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) সকালে হাসপাতালের এ ঘটনা ঘটে।
পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে লিফটে আটকে পড়া রোগীর মরদেহসহ অন্যদের উদ্ধার করেছে।
মৃতের ভাগ্নে খন্দকার শাহদত হোসেন সেলিম বলেন, আমার মামী মমতাজ বেগম শ্বাস কষ্ট ও হৃদরোগ নিয়ে রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওই হাসপাতালের ১১ তলার মেডিসিন বিভাগে ভর্তি হন। পরে তাকে সেখানকার চিকিৎসকরা তাকে একই ভবনের ৪র্থ তলায় থাকা কার্ডিলজি বিভাগে ট্রান্সফার করেন। মামী হাঁটা চলা করতে পারলেও তখন তাকে দ্রুত হৃদরোগ বিভাগে নেওয়ার জন্য ট্রলিতে উঠানো হয়। পরে মামীসহ তার ছেলে আব্দুল মান্নান, মেয়ে শারমিনসহ ও আমি হাসপাতালের ৩নং লিফটে উঠি। কিন্তু লিফটি হাসপাতালের ৯ম ও ১০ তলা মাঝমাঝি থাকা অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে লিফটি হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে যায়। তখন আমি লিফটে থাকা মোবাইল নম্বরে একাধিক ব্যক্তিকে বার বার ফোন করলেও তারা কোনো কর্ণপাত করেনি। উল্টো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে।






আপনার মতামত লিখুন