এসএসসি’র পরীক্ষার ফল ঘোষণা হবে কাল
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী রোববার একযোগে প্রকাশিত হবে। এদিন ১২ মে বেলা ১১টার পরে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একই সময় প্রকাশিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, এসএসসি পরীক্ষা ২০২৪-এর ফলাফল শিট ডাউনলোড করা যাবে www.educationboardresults.gov.bd Result ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে।
এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসে ফলাফল পেতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজেই শিক্ষার্থীরা ফলাফল পেয়ে যাবে।






আপনার মতামত লিখুন