চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত
চট্টগ্রাম নগরের পতেঙ্গা কর্ণফুলী নদীর মোহনায় বঙ্গোপসাগরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানটির পাইলট ও কো-পাইলট আহত হয়। বৃহস্পতিবার সকাল (৯ই মে) সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় এ ঘটনায় ২ পাইলকে উদ্ধার করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আইএসপিআর। বিমানটি উদ্ধারে কাজ করছে নৌবাহিনী।
আইএসপিআর জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় পতিত হয়েছে।






আপনার মতামত লিখুন