হজ কার্যক্রম সহজ করা হয়েছে: প্রধানমন্ত্রী
সৌদি সরকারের সহযোগিতায় হজ ব্যবস্থাপনা সহজতর করা হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। এখন সহজভাবে ঘরে বসেই হজের সব কাজ করা যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছেন জনগণ। আজ বুধবার (৮ই মে) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন সরকার প্রধান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ কার্যক্রমের উদ্বোধন করেন।
জানা গেছে পরে প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন । এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার (৯ই মে) থেকে বাংলাদেশী হজযাত্রীদের নিয়ে হজ ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট বিজি-৩৩০১ বিমানটি ৪১৯ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। এ দিনেই দুপুর ১ টায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশী হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।






আপনার মতামত লিখুন