গাজায় একই পরিবারের ৭ জন নিহত
ফিলিস্তিনের গাজা শহরে ইসরাইলের হামলায় একই পরিবারের সাতজন নিহত হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। এনিয়ে নিহতের সংখ্যা ৩৪ হাজার ৭শ ছাড়িয়েছে। (৭ই মে) মঙ্গলবার রাতে গাজার জেইতুন এলাকায় একটি ভবনে এ হামলার ঘটনা ঘটে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রত্যক্ষদর্শীরা অবরুদ্ধ এই উপত্যকার অন্য আরও স্থানে, বিশেষ করে রাফার আশপাশেও হামলার খবর দিয়েছে। উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আক্রমণে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে অন্তত ৩৪ হাজার ৭৮৯ জনে পৌঁছেছে।






আপনার মতামত লিখুন