যেসব এলাকায় ব্যাংক বন্ধ আজ
উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৮ই মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
জানা গেছে, প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ইসি।
এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ আজ। এ ছাড়া নির্বাচন উপলক্ষে ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৬ মে তারিখের প্রজ্ঞাপন মোতাবেক ৮ মে রংপুর বিভাগের ১৯টি, রাজশাহী বিভাগের ২৩টি, খুলনা বিভাগের ১৭টি, বরিশাল বিভাগের ৫টি, ঢাকা বিভাগের ২৯টি, ময়মনসিংহ বিভাগের ৯টি, সিলেট বিভাগের ১১টি ও চট্টগ্রাম বিভাগের ২৮টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।






আপনার মতামত লিখুন