বিজিপি’র আরও ৩৬ সদস্য এল বাংলাদেশে
চলমান মিয়ানমারের সংঘাত থেকে প্রান বাঁচাতে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৩৬ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের বর্তমানে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির আওতাধীন হ্নীলা বিওপির পাশে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।
শনিবার (০৪ মে) ভোরে টেকনাফের নাজিরপাড়া, দক্ষিণ জালিয়াপাড়া ও জালিয়াপাড়া থেকে তারা প্রবেশ করেছেন বলে অনেকেই জানিয়েছেন। তবে ৩৬ জনের মধ্যে কে কোন পদবির তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, সকালে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে বিজিপি সদস্যরা বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের আটক করে বিজিবি। পরে তাদের নিরস্ত্রকরণ করে বিজিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।






আপনার মতামত লিখুন