খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

“সাত বীরশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান” ও “আমার একাত্তর” বই দুইটির মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৯:৩২ অপরাহ্ণ
“সাত বীরশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান” ও “আমার একাত্তর” বই দুইটির মোড়ক উন্মোচন

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের উদ্যোগে গোলাম আজাদ বীর প্রতীকের সভাপতিত্বে অদ্য ২ মে বৃহস্পতিবার সকাল ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের হল রুমে শাহজাহান কবির বীর প্রতীকের লেখা “সাত বীরশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান” ও “আমার একাত্তর” বই দুইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্টের সাবেক বিচারপতি সামছুদ্দিন আহমেদ মানিক ও জাতীয় মুক্তিযোদ্ধা
কাউন্সিলের মহাপরিচালক ড. মো. জহিরুল ইসলাম রুহেল।

এছাড়া উপস্থিত ছিলেন জনাব মাহবুব এলাহিরঞ্জু বীর প্রতীক, আনোয়ার হোসেন বীর প্রতীক, মিজানুর রহমান খান বীর প্রতীক, মোজাম্মেল হক বীর প্রতীক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা অনিল বরণ রায়,  মোশারফ হোসেন, হাবিবুল হক খোকন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোজাম্মেল হক বলেন, শাহজাহান কবির বীর প্রতীক দীর্ঘদিন যাবৎ মুক্তিযুদ্ধের উপর গবেষণা করে ইতিমধ্যে অনেকগুলো বই লিখে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন, যা অতুলনীয়। বিশেষ করে আজ “সাত বীরশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান” ও “আমার একাত্তর” বই দুইটিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছেন। তার জন্য তাকে ধন্যবাদ জানাই এবং একই সাথে অন্যান্য মুক্তিযোদ্ধাদেরকে শাহজাহান কবিরের মত মুক্তিযুদ্ধের উপর গবেষণা করে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার জন্য অনুরোধ করি।

বিশেষ অতিথি হিসেবে হাইকোর্টের সাবেক বিচারপতি সামছুদ্দিন আহমেদ মানিক বলেন, মুক্তিযুদ্ধের প্রথম যোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ১৯৭১ সালে ১৯ মার্চ জয়দেবপুর পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে গাজীপুরের জনগণকে নিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করে যে সাহস দেখিয়েছেন তা মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা
থাকবে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাহবুবু এলাহী রঞ্জু বীর প্রতীক বলেন আমাদের প্রত্যেক মুক্তিযোদ্ধার উচিত জীবদশায় আমাদের নিজস্ব যুদ্ধগুলি লিখে যাওয়া উচিত।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি