খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

তরুণ মনের ‘জিয়ন কাঠি’ জাভেদ হাকিম

সুমন্ত গুপ্ত
প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ণ
তরুণ মনের ‘জিয়ন কাঠি’ জাভেদ হাকিম

সময়টা ১৯৯৩। বয়সে তরুণ। দেশের জন্য কিছু করতে সব সময় মনে চাইতো। কিন্তু কি করা ? আবার কোন কিছু করতে গেলেই সবাই বলেন এটা হবে ওটা হবে না। তবে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। সাথে ছিলেন ছোট বেলার চার বন্ধু। শেষ পর্যন্ত ঠিক করলেন আমাদের দেশের আনাচে কানাচে থাকা স্রষ্টার নিদর্শন কে খুঁজে বের করে মানুষের সামনে তুলে ধরবেন।

বন্ধুরা নিশ্চয়ই ভাবছেন এতক্ষণ আমি কার কথা বলছি । আমি বলছি মো. জাভেদ হাকিমের কথা , তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান দে – ছুট ভ্রমণ সংঘ আজ হাটি হাটি পা পা করে ত্রিশটি বছর পারি দিয়ে একত্রিশে পা দিয়েছে । দীর্ঘদিনের পথ চলায় আজ দে ছুট ভ্রমণ সংঘ বাংলাদেশের অন্যতম একটি ভ্রমণ সংগঠন। দে ছুট ভ্রমণ সংঘ একটি সু-শৃঙ্খল স্বেচ্ছাসেবক ভ্রমণ সংগঠন। যার অর্থায়ন নিজেদের মধ্য থেকেই সংগ্রহীত। দে ছুট ভ্রমণ সংঘের বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণের পাশাপাশি দুঃস্থদের ত্রা দেয়া সহ নানা রকম সমাজ সেবা মুলক কার্যক্রমে অংশ নিয়ে থাকে। লক্ষণীয় যে এখনকার তরুণ প্রজন্মের প্রায় সবাই চায়  সেবা মুলক কার্যক্রমে অংশ নিতে। দেশের জন্য কিছু করতে।

এখন বলি দে ছুট ভ্রমণ সংঘের সফল রূপ দাতা জাভেদ হাকিম কথা। জাভেদ হাকিম  দীর্ঘদিন ধরে জড়িত আছেন ভ্রমণ সাহিত্যের সাথে । ভ্রমণ থেকেই হয় ভ্রমণ কাহিনী। কিন্তু ভ্রমণকারীদের সকলের হাত দিয়ে নয়।’ অন্নদাশঙ্করের এই কথা টেনে বলা যায় ভ্রমণসাহিত্য সবাই হাজির করতে পারে না। সাহিত্য যেমন নানা অর্থ প্রকাশক ভ্রমণ রচনাও নানা ধাঁচের। যে-ভ্রমণ রচনা আকর্ষণীয় পাঠযোগ্যতায়, জীবন পর্যবেক্ষণে, প্রকৃতি অবলোকনে, এবং বারংবার পড়ার কৌতূহল জাগিয়ে তোলে, সেটিকেই বলা চলে ভ্রমণ-সাহিত্য। বেড়ানোর প্রসঙ্গকথা হলেই চলবে না, সাহিত্যের স্বাদ চাই, তবেই আসে বেড়ানোর মতো, সাহিত্যপাঠে হাওয়াবদলের স্বাদ। সেই দিক বিচারে আজকের প্রজন্মের মাঝে জাভেদ হাকিম বেশ জনপ্রিয়।

ভ্রমণ পিপাসু চার বন্ধু রাঙ্গামাটি ভ্রমণ দিয়ে শুরু করেন তাদের দে ছুট ভ্রমণ সংঘের যাত্রা। জীবনের প্রথম ১০টাকা করে চাদা তুলে মিরপুর চিড়িয়াখানা যাই ঘুরতে। বলছিলেন মো. জাভেদ হাকিম। তাদের মূল উদ্দেশ্য অচেনাকে চেনা অজানা জানা আল্লাহ পাকের সৃষ্টির নিদর্শন দেখা অন্যদেরকেও উৎসাহীত করা । বর্তমানে তাদের দলে  টগবগে তারুণ্যসহ যুবক, বৃদ্ব সবাই আছে। ভ্রমণ মানুষের মন মানসিকতাকে করে মহান।উপযুক্ত শিক্ষা লাভের বিশাল মাধ্যম হলো ভ্রমণ।এর বিকল্প নেই। তাই তরূণদের জন্য সুযোগ করেই ভ্রমণে বের হতে হবে।তবে সেই ভ্রমণ হতে হবে প্রকৃতি হতে শিক্ষা লাভের উদ্দেশ্যে। দলবেঁধে গেলাম আর হৈ হুল্লর করে ফিরে এলাম এইটা কোন ভ্রমণের পর্যায় পড়ে না। তরূণদের জন্য পাহাড় ভ্রমণ হতে পারে নৈতিক শিক্ষা লাভের মহা মাধ্যম||

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি