খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বেক্সিমকোর জিরো কুপন বন্ডের সাবস্ক্রিপশন শুরু ২৮ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৯:১৯ অপরাহ্ণ
বেক্সিমকোর জিরো কুপন বন্ডের সাবস্ক্রিপশন শুরু ২৮ এপ্রিল

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) বেক্সিমকো ১ম আনসিকিউরড জিরো কুপন বন্ডের সাবস্ক্রিপশন শুরু করার ঘোষণা দিয়েছে। আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হয়ে এই সাবস্ক্রিপশনের প্রথম ধাপ শেষ হবে ১৫মে।

এর আগে গত ৩ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেক্সিমকোকে মোট ১ হাজার ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে।

এই বন্ডের অ্যারেঞ্জার আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এর ট্রাস্টি হিসেবে রয়েছে সন্ধানী লাইফ। ‘বেক্সিমকো ১ম আনসিকিউরড জিরো কুপন বন্ড’-এর ডিসকাউন্ট রেট ১৫ শতাংশ, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এতে প্রতি ১ লাখ টাকায় মাসিক রিটার্ন আসবে ১ হাজার ২৫০ টাকা।

এই অ-পরিবর্তনযোগ্য, পুনরুদ্ধারযোগ্য, আনসিকিউরড বন্ডের লক্ষ্য বাজার থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করা, যার মধ্যে এক হাজার কোটি টাকা শ্রীপুর টাউনশিপ লিমিটেডকে মায়ানগর প্রকল্প উন্নয়নের জন্য ঋণ হিসেবে প্রদানের জন্য ব্যবহার করা হবে। বাকি ৫০০ কোটি টাকা ব্যয় হবে বেক্সিমকো লিমিটেডের বিদ্যমান ব্যাংক ঋণ পরিশোধে।

উচ্চ হারের রিটার্নের কারণে বিনিয়োগটি বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে, যেখানে এক লাখ টাকা বিনিয়োগ করলে মূলধনসহ পাঁচ বছরে মোট রিটার্ন আসবে ১ লাখ ৭৫ হাজার টাকা। বিশেষত অনাবাসী বাংলাদেশী (এনআরবি) এবং স্থানীয় চাকুরীজীবীদের জন্য এ রিটার্ন আকর্ষণীয় হতে পারে।

এই বন্ড সাবস্ক্রিপশনে বিনিয়োগের নিম্নসীমা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা এবং এটির সর্বোচ্চ সীমা নেই। ফলে সব ধরণের বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করতে পারবেন। আকর্ষণীয় এ বন্ডটি সীমিত সংখ্যক হওয়ায় দ্রুত বিক্রির সম্ভাবনা রয়েছে। তাই ‘আগে-আসলে আগে-পাবেন’ ভিত্তিতে এটি কেনার সুযোগ পাওয়া যাবে।

আগ্রহীরা ১৬৯০০ নম্বরে কল করে অথবা এ সংশ্লিষ্ট প্রচারণায় ব্যবহৃত কিউআর কোড স্ক্যান করে এই বন্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি