খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

গৃহবধূর শ্লীলতাহানির ঘটনায় সালিশ বৈঠকে মারধরঃ আহত-৫, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ণ
গৃহবধূর শ্লীলতাহানির ঘটনায় সালিশ বৈঠকে মারধরঃ আহত-৫, থানায় অভিযোগ
চাঁদপুরের শাহরাস্তিতে শ্লীলতাহানির ঘটনা মিমাংসা করার বৈঠকে প্রতিবাদীদের উপর হামলা করেছে ঘটনাকারী পরিবার। এতে ৫ জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করেছেন। এবিষয়ে ঘটনার শিকার গৃহবধূ বাদী হয়ে ৩ জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি ১৭ এপ্রিল, বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামে।
জানা যায়, ওই গ্রামের বসু বাড়ির ইমান হোসেনের কন্যাকে প্বার্শবর্তি দৈকামতা গ্রামের বাচ্চু মিয়ার সাথে গত ৮ মাস পূর্বে বিয়ে দেন। পবিত্র ঈদুল ফিতরে বেড়াতে  স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসছিলো সে। ঘটনার দিন ও সময়ে একই বাড়ির নুর আহমেদের পুত্র শিপনের সাথে অশ্লীল কোন ঘটনা ঘটেছে মর্মে অভিযোগ গৃহবধূর।
থানায় অভিযোগের আলোকে জানা যায়,  ১৫ এপ্রিল সোমবার রাত ৯টায় শ্বশুরালয় থেকে পিত্রালয়ে ফেরার পথে নিজ বাড়ির সামনে বাগান সংলগ্ন জায়গায় একই বাড়ির নুর আহমেদের পুত্র শিপন দ্বারা শ্লীলতাহানীর শিকার হয় গৃহবধূ। এঘটনায় ১৭ এপ্রিল বুধবার রাত সাড়ে ৮টায় স্থানীয় মহিলা মেম্বার সেলিনার বসত ঘরে সালিশ বৈঠকে বসে। ওই বৈঠকে ১ ও ২নং বিবাদী অভিযোগের বাদী গৃহবধূকে মারধর করে। এঘটনায় ৫ জন আহত হয়।
এবিষয়ে ওই গৃহবধূ বলেন, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসার পথে শিপন কাকার সাথে দেখা হয়। তখন রাত প্রায় ৯ টা বাজে। তিনি আমার সাথে পায়ে হেটে বাড়ি আসছিলেন। বাড়ির সামনে বাগানের কাছে আসলে তিনি আমাকে জড়িয়ে ধরে আমার শালিনতা নষ্ট করেন। বিষয়টি আমি বাড়ির মুরব্বি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করি। একদিন পর মহিলা মেম্বার সেলিনার ঘরে দরবারে বসলে শিপন, রিপন ও মহিলা মেম্বার সেলিনা আমাকে মারধর শুরু করে। এসময় আমার স্বামী, ছোট চাচা, ফুফু ও ছোট ভাই আমাকে বাঁচাতে আসলে তারা তাদের হামলায় আহত হন। এবিষয়ে আমি থানায় অভিযোগ দিয়েছি। এঘটনার সুষ্ঠু বিচার প্রার্থনা করেন তিনি।
ঘটনার বিষয়ে জানতে শিপনের ঘরে গেলে তাকে পাওয়া যায়নি। এসময় ওই বাসায় শুধু শিপনের স্ত্রী ছিলো। এব্যাপারে তাকে জিজ্ঞেস করলে তিনি এবিষয়ে কিছু জানেন না বলে জানান।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি