খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ
লক্ষ্মীপুরে মিথ্যা মামলায় হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার দিঘলী বাজার এলাকায় সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ভুক্তভোগী।
অভিযুক্ত চেয়ারম্যান সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী জাবেদ। ভুক্তভোগি মোঃ আজগর হোসেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও দিঘলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা আজগর হোসেন বলেন, আমি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে আসছি। ওয়ার্ড থেকে শুরু করে থানা ছাত্রলীগে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়েছি। বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিজয়ে কাজ করেছি। এলাকার অসহায় ও দুস্থদের নিজ উদ্যোগে বিভিন্ন সময় সহযোগিতা করেছি। এছাড়া উপজেলা ও জেলার বিভিন্ন দপ্তর থেকে সরকারি সুবিধা নিয়ে দিয়েছি। দিঘলী ইউনিয়নের রাস্তা-ঘাটসহ নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছি। উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নির্দেশে এলাকায় দলমত নির্বিশেষে সকলের বিপদে-আপদে পাশে থাকছি। নিরলসভাবে কাজ করছি দিঘলীতে আওয়ামী লীগের জনসমর্থন বৃদ্ধিতে। নেতৃবৃন্দের সেই নির্দেশ পালন করাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি দিঘলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী জাবেদ হয়রানি ও সন্মান নষ্ট করার উদ্দেশ্য আমার নামে মিথ্যা মামলা দিয়েছে। আমার জনপ্রিয়তায় ইর্সান্বিত হয়ে চেয়ারম্যান কাজটি করেছেন। তিনি শুধু মামলা করে নয় পরবর্তীতে একাধিক অপরিচিত মোবাইল নাম্বার থেকে কল দিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। চেয়ারম্যানের এসব কর্মকাণ্ডে আমি ও আমার পরিবার আতঙ্কিত।
তিনি আরও বলেন, গত ২০১৫ সালে আমার বড় ভাই বাবরকে দিঘলী বাজার সংলগ্ন এলাকায় গুলি করে হত্যা করে। ওই মামলার আসামীরা এখন বিদেশে পলাতক রয়েছেন। সেই আসামীদের সঙ্গে চেয়ারম্যানের ভাই বিদেশে বৈঠক করেছেন। মামলা থেকে তাদের অব্যহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এজন্য সাক্ষী থেকে শুরু করে মামলা সংশ্লিষ্ট সকলকে তিনি ম্যানেজ করবেন। ওই বৈঠকের প্রমানাদি ও সাক্ষী আমার কাছে রয়েছে। ইতোমধ্যে চেয়ারম্যান তার লোকদের দিয়ে ওই মামলার সাক্ষীদের বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছেন। যাতে তারা আদালতে গিয়ে সাক্ষী না দেয়।
আজগর হোসেন সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি অনুরোধ করে বলেন, আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে সঠিক তদন্ত করে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি।
অভিযোগগুলো অস্বীকার করে চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী জাবেদ বলেন, মামলা যদি মিথ্যা হয় তাহলে সে আইনের আশ্রয় নিবে। আইন অপরাধীর বিচার করবে। আর সে এখনো ছাত্র তাকে প্রতিদ্বন্ধী কেন ভাববো।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন