খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সন্তানের মেধা বিকাশের জন্য শুধু পড়ালেখা নয়, দরকার খেলাধুলারওঃ প্রকৌশলী মো. নুরুল আমিন

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশিত: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ৫:০২ অপরাহ্ণ
সন্তানের মেধা বিকাশের জন্য শুধু পড়ালেখা নয়, দরকার খেলাধুলারওঃ প্রকৌশলী মো. নুরুল আমিন
ফরিদগঞ্জের পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের উদ্যোগে প্রতিবছরের ন্যায় রনাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সম্মাননা, শিক্ষা বৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে পূর্ব ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন ইমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগ কুমিল্লা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. নূরুল আমিন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল আমিন মিয়া বলেন, ভবিষ্যৎ-এর  কথা চিন্তা করে শিশুর মেধার বিকাশের জন্য হতে হবে মনোযোগী। বেশিরভাগ বাবা-মা সন্তানের কথা বলা শিখার পরপরই সন্তানের পড়াশোনা দিকে মনোযোগী হন। মেধার বিকাশের জন্য সন্তানকে বইমুখী করতে থাকেন। আর এমতাবস্থায় সন্তানকে বইমুখী করতে গিয়ে ভুলে যান, সন্তানের মেধার বিকাশের জন্য  শুধু পড়ালেখা নয়, দরকার খেলাধুলারও।
শরীর ভালো থাকলে মন ভালো থাকে। মন ভালো থাকলে একজন শিশু সহজে একটি কাজে মনোযোগ বসাতে পারে, সৃজনশীল চিন্তা মাথায় আনতে পারে। তাই শিশুর মেধার বিকাশের জন্য মন ভালো রাখার সাথে, শরীর ভালো রাখারও প্রয়োজন।
সংগঠনের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন স্বপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আরিফুর রহমান, ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন মো. আল আমিন, শোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনায়েত উল্লা শরীফ, ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ, ইউপি সদস্য রায়হানুল কবির শামীম, সমাজ সেবক কামরুজ্জামান রিপন, ওয়ালটন’র অপারেটিভ ডিরেক্টর আলমগীর হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিঠু, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক মানছুরা আক্তার, সংগঠনের সদস্য আবু জাফর সবুজ।
এ সময় সংগঠনের সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সবুজ, সহ- সাংগঠনিক সম্পাদক মাছুম ভূঁইয়া, শাহাবুদ্দিন পাটওয়ারী, সাহিত্য ও প্রচার বিষয়ক সম্পাদক শামীম সাগর, দপ্তর সম্পাদক কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক ইয়াছিন গাজী, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সানজিদ হোসেন হৃদয়, পরিকল্পনা ও কর্মসূচি প্রণায়ন বিষয়ক সম্পাদক সাবের হোসেন, সহ-পরিকল্পনা ও কর্মসূচি প্রণায়ন বিষয়ক সম্পাদক আরিয়ান রিকন, সদস্য মো: সাইফুল ইসলাম, রাকিব হোসেন, দিদার হোসেন ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি