খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

তিন বস্তা ডলারের বিনিময়ে ৬৫ দস্যু জাহাজ ছেড়ে যায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ণ
তিন বস্তা ডলারের বিনিময়ে ৬৫ দস্যু জাহাজ ছেড়ে যায়

ভারত মহাসাগরে গত ১২ মার্চ জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজে ‍উঠে প্রথমে নাবিকদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে দস্যুদের নিয়ন্ত্রণাধীন এলাকায় নিয়ে যেতে বাধ্য করে। একপর্যায়ে সুবিধাজনক স্থানে জাহাজটিকে নোঙর করায় দস্যুরা। এরপর মুক্তিপণের বিষয়ে দেনদরবার শুরু হয়।

দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান সমঝোতা করতে কাজ শুরু করে। যদিও মাঝখানে দস্যুমুক্ত করতে জাহাজে সামরিক অভিযান পরিচালনা করতে চেয়েছিল বিভিন্ন দেশের নৌবাহিনী। তবে নাবিকদের জীবন ঝুঁকিতে পড়ার সম্ভাবনা থাকায় এতে রাজি ছিল না জাহাজের মালিক পক্ষ এবং বাংলাদেশ সরকার। তারা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে জাহাজকে মুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

জাহাজ উদ্ধার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এসব বিষয় নিশ্চিত হওয়া যায়। তারা বলেন, সোমালিয়ান দস্যুদের বেশিরভাগই ইংরেজি ভাষা জানে না। ফলে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। তবে দস্যুদের একজন কমান্ডার ছিল, তার সহকারী মোটামুটি ইংরেজি ভাষায় যোগাযোগ করতে পারতেন। তার মাধ্যমে যোগাযোগটা শুরু হয়। এরপর নাবিকদের সার্বিক বিষয়ে তদারকি করত মালিক পক্ষ। শুরুতে দস্যুরা নাবিকদের বিষয়ে একটু কড়াকড়ি করার চেষ্টা করেছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে দস্যুরা স্বাভাবিক আচরণ করে। দর কষাকষি শেষে ঈদের আগে দস্যুদের সঙ্গে মুক্তিপণের কত হবে সেটি চূড়ান্ত হয়।

কিন্তু এসব টাকা কীভাবে পৌঁছানো হবে সেটি নিয়ে বিপত্তি বাঁধে। এক্ষেত্রে অতীত অভিজ্ঞতা কাজ লাগায় জাহাজের মালিক পক্ষ। সিদ্ধান্ত হয় বিমানে পাঠানো হবে মুক্তিপণ। অপেক্ষাকৃত ছোট যেসব বিমান মোটামুটি নিচে চলাচল করতে পারে এ রকম একটি বিমানে করে মুক্তিপণের ডলার নিয়ে এমভি আবদুল্লাহর কাছে পৌঁছে যায় বিমান। বাংলাদেশ সময় শনিবার (১৩ এপ্রিল) বিকেলে বিমান থেকে নিশ্চিত হওয়া যায় জাহাজের ২৩ নাবিক সুস্থ আছেন। ওই সময় জাহাজের উপরে লাইন ধরে দাঁড় করানো হয় নাবিকদের। এরপর জাহাজ থেকে ডলারভর্তি ৩টি ব্যাগ সাগরে ফেলে দেওয়া হয়। সেগুলো স্পিডবোট দিয়ে কুড়িয়ে নিয়ে জাহাজে উঠে দস্যুরা। এ সময় দাবি অনুযায়ী ডলার আছে কি না সেটিও নিশ্চিত হয়ে নেয় দস্যুরা।

জিম্মি জাহাজের মালিক পক্ষ কেএসআরমের গ্রুপের প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম বলেন, আমরা জানতাম নাবিকরা ভালো আছেন। তারপরও সর্বশেষ গত দুদিন আগে আমাদের শেষ রিকোয়ারমেন্ট ছিল নাবিকরা কেমন আছেন সেটা জানা? এ জন্য প্রত্যেক নাবিকের স্বতন্ত্র ভিডিও আমরা নিয়েছি। সেটি তারা আমাকে পাঠিয়েছে। এরপর আমরা ওদের প্রক্রিয়া চূড়ান্তভাবে শুরু হয়। সবকিছু আন্তর্জাতিক নিয়ম মেনে হয়েছে। কোনো ক্ষেত্রে আমরা আমেরিকার নিয়ম মেনেছি, কোন ক্ষেত্রে ইউকে আবার কোনো ক্ষেত্রে সোমালিয়ার নিয়ম মেনেছি।

তিনি বলেন, সফল আলোচনা ও সমঝোতা শেষে দস্যুরা আমাদের জাহাজ থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শনিবার রাত ৩টার দিকে আমার কাছে জাহাজের ক্যাপ্টেনের পক্ষ থেকে প্রথম মেসেজ আসে। তখন দস্যুরা মোট ৬৫ জন ছিল। তারা মোট ৯টি বোটে করে জাহাজ থেকে নেমে চলে যায়। এরপর জাহাজের স্পিকারে ঘোষণা দেওয়া হয়। তখন জাহাজের ভেতরে কান্নার মতো পরিস্থিতি তৈরি হয়।

তিনি আরও বলেন, বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশে রওনা দিয়েছে। আগামী রোববার (২০ এপ্রিল) জাহাজ দুবাই বন্দরে পৌঁছাবে। আমরা আগামীকাল (সোমবার) নাবিকদের সঙ্গে কথা বলব। তারা জাহাজে ফিরবে নাকি বিমানে করে দেশে ফিরবে, সে বিষয়ে তাদের মতামত নেব। তাদের মতামত পাওয়ার পরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

তবে কত টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে সেটির বিষয়ে কোনো মন্তব্য করেননি মেহেরুল করিম। তিনি বলেন, এ বিষয়ে কথা না বলতে চুক্তি হয়েছে।

জানা গেছে, ৫৮ হাজার টন কয়লা নিয়ে গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল।

কবির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মালিকানাধীন ‘এমভি আবদুল্লাহ’ আগে ‘গোল্ডেন হক’ নামে পরিচিত ছিল। ২০১৬ সালে তৈরি বাল্ক কেরিয়ারটির দৈর্ঘ্য ১৮৯ দশমিক ৯৩ মিটার এবং প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার। গত বছর জাহাজটি এসআর শিপিং কিনে নেয়। বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আন্তর্জাতিক রুটে চলাচলকারী এ রকম মোট ২৩টি জাহাজ আছে কবির গ্রুপের বহরে।

২০১০ সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ জাহান মণি। ওই সময় জাহাজের ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। নানাভাবে চেষ্টার পর ১০০ দিনের চেষ্টায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পান তারা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি