খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দেশের বড় ঈদ জামাত দিনাজপুরে ৬ লাখ লোকের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ১:০৯ অপরাহ্ণ
দেশের বড় ঈদ জামাত দিনাজপুরে ৬ লাখ লোকের অংশগ্রহণ

Oplus_131072

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মিনার দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে বৃহত্তর ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ছয় লক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বলে দাবি আয়োজকদের।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় দেশের সবচেয়ে বড় এই ঈদগাহে নামাজে ইমামতি করেন শামসুল হক কাসেমী।

এই জামাতে নামাজ আদায় করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম. ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

ঈদের নামাজে অংশ নিতে পাশ্ববর্তী জেলা ও উপজেলাগুলো থেকে আগত মুসল্লিদের জন্য দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহ মাঠজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

র‌্যাব, পুলিশ, আনসার সদ্যসরা ছাড়াও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। মাঠের সার্বিক পরিস্থিতি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়।

মাঠে প্রবেশের জন্য মোট ১৯টি গেটের ব্যবস্থা রাখা হয়। এসব গেটে মেটাল ডিরেক্টর দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর মুসল্লিরা মাঠে প্রবেশ করেন। 

গোর -এ শহীদ ময়দানে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নিতে ভারতের গঙ্গরামপুর এলাকা থেকে এসেছেন উসমান আলী। কথা হলে তিনি বলেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে গোর-এ শহীদ ময়দানে বড় জামাতের কথা জানতে পেরেছি। তখন নিয়ত করেছিলাম এখানে এসে ঈদের নামাজ আদায় করব। এজন্য দুদিন আগেই বাংলাদেশে এসেছি। এখানে এক সঙ্গে লাখ লাখ মানুষ নামাজ আদায় করলেন। এই জামাতে অংশ নিতে পেরে আমার অনেক ভালো লাগছে। সময় পেলে আবারও এখানে নামাজ আদায় করতে আসব।

নীলফামারী জেলা থেকে নামাজ পড়তে আসা আব্দুস সাত্তার বলেন, বড় জামাতে নামাজ আদায় করা অনেক সওয়াব। আগে থেকেই নিয়ত ছিল এবার দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে নামাজ আদায় করব। এজন্য এখানে আসা। এতগুলো মানুষের সঙ্গে নামাজ পড়তে পেরে ভালো লাগছে। পরিবারের জন্য, এলাকাবাসীসহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়েছে।

নামাজ শেষে গোর-এ শহীদ বড় ময়দানের প্রধান উপদেষ্টা ইকবালুর রহিম বলেন, এই মাঠে একসঙ্গে ৬ লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি