খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শাহরাস্তির বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৯:৪৫ পূর্বাহ্ণ
শাহরাস্তির বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ
চাঁদপুরের শাহরাস্তির বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগে অনিয়ম এবং অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বরাবরে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী এক প্রার্থী লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ১ এপ্রিল  উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে ২ টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ল্যাব সহকারী পদের প্রার্থী বিজয়পুর গ্রামের মাকসুদুর রহমান নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তোলেন। তিনি অভিযোগে জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল হোসেনের নিকটাত্মীয় ছালাউদ্দিন ভূঁইয়াকে সহকারী প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য গোলাম জিলানীর কন্যা সাবরিনা নাসরিনকে ল্যাব সহকারী হিসেবে মোটা অংকের অর্থ লেনদেনের বিনিময়ে নিয়োগ প্রদান করা হয়। নিয়োগ কমিটি প্রকৃত মেধাবী প্রার্থীদের মেধার মূল্যায়ন না করে অর্থের কারণে অবমূল্যায়ন করেছেন।
অভিযোগকারী জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল আহমেদ, প্রধান শিক্ষক মোখতার হোসেন ও সদস্য গোলাম জিলানী অনিয়মের মাধ্যমে এ নিয়োগ বানিজ্য করেন। আমি স্থানীয় সংসদ সদস্যের কাছে অবৈধ এ নিয়োগ বাতিল ও তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার হোসেন জানান, ১ এপ্রিল ২০২৪ খ্রিঃ সহকারী প্রধান শিক্ষক, কম্পিউটার ল্যাব অপারেটর ও নৈশ প্রহরীর শূণ্য পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত ও প্রকাশ করেছেন নিয়োগ বোর্ডের কর্মকর্তাগণ। নিয়োগ বোর্ডের দায়িত্বে ছিলেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার, ডিজি প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি- সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এতে আমি প্রধান শিক্ষক কিংবা বিদ্যালয়ের সভাপতির কোন দায়িত্ব বা হস্তক্ষেপ করার সুযোগ নেই এবং ছিলো না। একটি মহল আমাদের ও বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করতে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি