খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার দিল ডিএমজেএফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ১২:০০ অপরাহ্ণ
সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার দিল ডিএমজেএফ

ইফতার পার্টি বা আড়ম্বর না করে সাধ্যমত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশ অনুযায়ী নিজেদের জন্য কোনো আয়োজন না করে নিজেদের অর্থায়নে সমাজের প্রান্তিক মানুষের আনন্দে সামিল হলো ঢাকা মেট্রোপলিটন জার্নালিস্ট ফোরাম (ডিএমজেএফ)।

এতিম শিশু, বয়স্ক অসহায় মানুষ, কোরআনে হাফেজ, পঙ্গু দিনমজুর, রাস্তায় ভাম্যমান ভিক্ষুকদেরকে এই সহায়তা দেয়া হয়।

শনিবার বিকেলে রাজধানীর রামপুরায় কাঁচাবাজার এলাকায় সদস্যদের নিজ অর্থায়নে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ফারজানা শোভা, আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষ সাজ্জাদ চিশতী, দপ্তর সম্পাদক রাহাত হুসাইন প্রমুখ।

এসময় সংগঠনের আহ্বায়ক ফারজানা শোভা বলেন, যার যার সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সরকার প্রধানের নির্দেশে সাড়া দিয়ে ঢাকা মেট্রোপলিট জার্নালিস্ট ফেরামের (ডিএমজেএফ) সদস্যরা ইফতার পার্টি না করে সমর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে। আগামীতে আরও বড় পরিসরে মানবিক কর্মসূচি পালন করা হবে ইনশাআল্লাহ।

সদস্য সচিব শফিকুল ইসলাম রাসেল লিখিত বক্তব্যে বলেন, ছোট ছোট উদ্যোগ মানুষকে বড় কাজে উৎসাহিত করে। প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে আমরা সামিল হয়েছি এমন উদ্যোগে। এই উদ্যোগ অন্যদের যেমন উৎসাহিত করবে তেমন অসহায়দের মুখেও হাসি ফোটাবে বলেন তিনি। আগামীতে এই উদ্যোগ আর বড় আকারে করারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপস্থিত সদস্যরা বলেন, ঈদের সরকারি বন্ধের ৫/৬ দিন রাজধানীতে ভিক্ষুকরা ভিক্ষা পায় না। দিনমজুররাও এসময় কাজের অভাবে পড়েন। তাই ডিএমজেএফের এ আয়োজনে ঈদ সামগ্রীর পাশাপাশি পরিবারের এক সপ্তাহের খাদ্য সামগ্রী দেয়ার চেষ্টা করা হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি