খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মুন্সিগঞ্জের বাস ভাড়া কমল ৮১ পয়সা, ঈদের আগে বাস্তবায়ন নিয়ে মালিকপক্ষের আপত্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১০:০২ পূর্বাহ্ণ
মুন্সিগঞ্জের বাস ভাড়া কমল ৮১ পয়সা, ঈদের আগে বাস্তবায়ন নিয়ে মালিকপক্ষের আপত্তি

ঢাকা থেকে সবচেয়ে কাছের জেলা মুন্সীগঞ্জ। জিরো পয়েন্ট থেকে এর দূরত্ব ২৭ কিলোমিটার। এই পথে ভাড়া কমবে মাত্র ৮১ পয়সা। দুই দফায় ডিজেলের দাম লিটারে ৩ টাকা কমায় বাস ভাড়া কিলো‌মিটারে ৩ পয়সা কমিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ফলে ঢাকা থেকে সর্বোচ্চ দূরত্বের জেলা পঞ্চগড় রুটে বাস ভাড়া কমেছে ১৩ টাকা ৩২ পয়সা। যদিও এই ভাড়া কমানো নিয়েও তীব্র আপত্তি তুলেছে মালিকপক্ষ। তারা চায় ভাড়া কমানোর কার্যক্রম শুরু হোক ঈদের পর থেকে। 

৩১ মার্চ সর্বশেষ ডিজেলের দাম লিটারে কমানো হয়েছে ২ টাকা ২৫ পয়সা। এর আগে ৮ মার্চ ডিজেলের দাম কমে ৭৫ পয়সা। দুই দফায় ৩ টাকা কমায় গতকাল ১ এপ্রিল বাসের ভাড়া কমায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ফলে ঢাকা-চট্টগ্রাম মহানগরী রুটে চলাচল করা ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া এবং আন্তঃজেলা ও দূরপাল্লা রুটে চলাচল করা ডিজেলচালিত বাসের ভাড়া কমে কিলোমিটার প্রতি ৩ পয়সা। সেই হিসাবে আন্তঃজেলা ও দূরপাল্লা রুটে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সার জায়গায় কমে ২ টাকা ১২ পয়সা করা হয়।

বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) তথ্যমতে, ঢাকার জিরো পয়েন্ট থেকে সর্বোচ্চ পঞ্চগড়ের দূরত্ব ৪৪৪ কিলোমিটার। সেই হিসাবে ঢাকা-পঞ্চগড় রুটের বাসের ভাড়া কমবে ১৩ টাকা ৩২ পয়সা এবং সবচেয়ে কাছের মুন্সীগঞ্জের দূরত্ব ২৭ কিলোমিটার। এই পথে ভাড়া কমবে মাত্র ৮১ পয়সা।

এছাড়া ৪০৮ কিলোমিটার দূরত্বের ঠাকুরগাঁও রুটে ভাড়া কমবে ১২ টাকা ২৪ পয়সা; ৩৮৮ কিলোমিটার দূরত্বের কক্সবাজার রুটে ভাড়া কমবে ১১ টাকা ৬৪ পয়সা; ৩৮৩ কিলোমিটার দূরত্বের দিনাজপুর রুটে ভাড়া কমবে ১১ টাকা ৪৯ পয়সা; ৩৬১ কিলোমিটার দূরত্বের নীলফামারী রুটে ভাড়া কমবে ১০ টাকা ৮৩ পয়সা; ৩৫০ কিলোমিটার দূরত্বের কুড়িগ্রাম রুটে ভাড়া কমবে ১০ টাকা ৫০ পয়সা।

অন্যদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকা থেকে ৩০৯ কিলোমিটার দূরত্বের রংপুর রুটে ভাড়া কমবে ৯ টাকা ২৭ পয়সা; ২৯৫ কিলোমিটার দূরত্বের চট্টগ্রাম রুটে ভাড়া কমবে ৮ টাকা ৮৫ পয়সা; ২৭১ কিলোমিটার দূরত্বের খুলনা রুটে ভাড়া কমবে ৮ টাকা ১৩ পয়সা; ২৫৮ কিলোমিটার দূরত্বের রাজশাহী রুটে ভাড়া কমবে ৭ টাকা ৭৪ পয়সা; ২৪৯ কিলোমিটার দূরত্বের বরিশাল রুটে ভাড়া কমবে ৭ টাকা ৪৭ পয়সা; ২৪৩ কিলোমিটার দূরত্বের সিলেট রুটে ভাড়া কমবে ৭ টাকা ২৯ পয়সা এবং ১২১ কিলোমিটার দূরত্বের ময়মনসিংহ রুটে ভাড়া কমবে ৩ টাকা ৬৩ পয়সা।

সোমবার (১ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেলের দাম কমার পর ডিজেলচালিত বাস ও মিনি বাসের পরিচালন ব্যয় বিশ্লেষণ করে কিলোমিটার প্রতি তিন পয়সা ভাড়া কমানো হলো। সেই হিসাবে আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে যাত্রী প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ২ টাকা ১৫ পয়সার জায়গায় ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হলো। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে যাত্রী প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪৫ পয়সার জায়গায় ২ টাকা ৪২ পয়সা নির্ধারণ করা হলো। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে যাত্রী প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৩৫ পয়সার জায়গায় ২ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হলো। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা এবং ৮ টাকা আগের মতো বহাল থাকবে।

আরো বলা হয়, বিআরটিএ অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বাস বা মিনিবাসের আসন সংখ্যা পুনর্বিন্যাস করা হলে অনুচ্ছেদ-ক অনুযায়ী নির্ধারিত ভাড়া আনুপাতিকভাবে পুনঃনির্ধারিত করতে হবে। সেক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ (বিআরটিএ)/যাত্রী ও পণ্য পরিবহন কমিটি থেকে আনুপাতিকভাবে ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।

এ ভাড়ার হার গ্যাস চালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত ইতোপূর্বে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ এতদ্দ্বারা রহিত করা হলো। এ ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে টাঙ্গিয়ে রাখতে হবে। ২ এপ্রিল থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি