খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সোমালিয়ান দস্যুর কবল থেকে ২৩ পাকিস্তানিকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ণ
সোমালিয়ান দস্যুর কবল থেকে ২৩ পাকিস্তানিকে উদ্ধার

আরব সাগরে সোমালি জলদস্যুদের ছিনতাই করা একটি ইরানি মাছধরা জাহাজ থেকে ২৩ পাকিস্তানি মৎসজীবীকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে ‘তীব্র অপারেশন’ শেষে শুক্রবার তাদের উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ভারতীয় নৌবাহিনীর এক মুখাপাত্র। এক্সপোস্টে তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে ইরানি মাছধরা জাহাজ আল কামবার থেকে ২৩ জন পাকিস্তানি নাগরিককে উদ্ধার করেছে ভারতীয় নৌ সেনারা। সাগরের যে এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে, সেখান থেকে ইয়েমেনের সোকোত্রা দ্বীপের দূরত্ব ৯০ নটিক্যাল মাইল।’

আরব সাগরে সোমালি ও আফ্রিকান জলদস্যুদের তৎপরতা ঠেকাতে ‘আইএনএস সুমেধা’ এবং ‘আইএনএস ত্রিশূল’ নামে ভারতীয় নৌবাহিনীর দু’টি যুদ্ধজাহাজ নিয়মিত টহল দেয়। জলদস্যুতা ঠেকানোর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সংকল্প’।

ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা বাংলাদেশি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি প্রতিনিধিকে জানান, গোয়েন্দা তথ্য পাওয়ার পর শুক্রবার সকাল থেকে আল কামবার নামের জাহাজটির পিছু নেয় আইএনএস সুমেধা। পরে আইএনএস ত্রিশূলও এতে যোগ দেয়।

আল কামবার জাহাজটি থেকে ২৩ জন পাকিস্তানিকে উদ্ধারের পাশাপাশি ৯ জন সোমালি জলদস্যুকে গ্রেপ্তারও করেছে ভারতীয় নৌ সেনারা। তাদের সবাইকে প্রথমে ভারতে আনা হবে বলে জানা গেছে।

ভারত মহাসাগর ও তার সঙ্গে সম্পর্কিত আরব সাগর ও লোহিত সাগরে গত কয়েক বছর ধরে সোমালি জলদস্যুদের তৎপরতা বাড়তে থাকায় এই তিন সাগরে নিয়মিত টহল দিচ্ছে ভারতের নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ। জলদস্যুতা ঠেকানোর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সংকল্প’।

সম্প্রতি ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, ভারত মহাসাগও ও এই মহাসগারের সঙ্গে সংলগ্ন সাগরগুলোতে জলদস্যুতে ঠেকাতে ‘অপারেশন সংকল্প’ অব্যাহত রাখবে নৌবাহিনী।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি