খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

টিনের দোতলা বাড়ির সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তান আমলের স্মৃতি 

নুরউদ্দিন জাবেদ, লক্ষ্মীপুর থেকে
প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ
টিনের দোতলা বাড়ির সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তান আমলের স্মৃতি 
১৯৫৮ সাল থেকে টিনশেড দোতলা বাড়িটি ইতিহাসের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে। পাকিস্তানের আইয়ুব খান আমলের তৈরি বাড়িটিতে লুকিয়ে আছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসও। ইতিহাস, ঐতিহ্য ভরপুর এ বাড়িটি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ হাওলাদার বাড়িতে অবস্থিত।
মহান মুক্তিযুদ্ধে স্মৃতিবিজড়িত পুরোনো এই বাড়িটি দেখতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন পর্যটকরা। দোতলা এই বাড়ির ভেতরে রয়েছে অপূর্ব কারুকাজ। প্রাচীন এই বাড়ির চারপাশে আছে সৌন্দর্যের ছোঁয়া।
জানা যায়, ১৯৫৮ সালে রচিমউদ্দিন হাওলাদার পার্শ্ববর্তী জেলার চাঁদপুরের চরভৈরব থেকে উঠে এসে এই দোতলা টিনের বাড়িটি নির্মান করেন। তৎকালীন তার ছোট ছেলে হাজী মফিজুর রহমান হাওলাদার বাড়িটির কিছু অংশ সংস্করণ করে তিনি বসবাস করেন।
আরো জানতে চাইলে এই বাড়ির উত্তরাধিকারী তাহসীন হাওলাদার বলেন, বাড়িটি আইয়ুব খান আমলে করা এবং মহান মুক্তিযুদ্ধের সময় তৎকালীন এই বাড়িটিতে মুক্তিযোদ্ধারা আশ্রয় নিতো।
তিনি আরো বলেন , ১৯৭১ সালের কমান্ডার এজাজ  ডেপুটি কমান্ডার রহমান ও ডেপুটি কমান্ডার রফিক সহ অজানা আরো ১০ থেকে ১২ জন মুক্তিযোদ্ধা এই ঘর ও আমাদের বাড়ির আরেকটি ভবনে থেকেছেন ও খেয়েছেন । এই বীর মুক্তিযোদ্ধারা আমাদের বাড়ির এই ঘরগুলোতে মুক্তিযুদ্ধের শেষের কয়েক মাস ছিলেন । তারা দিনে থাকতেন এবং রাতে অভিযানে বের হতেন টিনের ঘরটিতে সশস্ত্র অবস্থায় থাকতেন। আমার দাদা উনাদের খাওয়া ও থাকার দায়িত্বে ছিলেন। আমার পরিবার মুক্তিযোদ্ধা নয় কিন্তু তাদের সাহায্যকারী । আজীবন এই মধুর স্মৃতি আমাকে আনন্দে ভাসাবে যে এই দেশ স্বাধীন করতে আমার পরিবারের ন্যূনতম অবদান ছিল।
দোতলা বাড়িটি দেখতে আসা ওয়াহিদুর রহমান মুরাদ  বলেন, ‘মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই বাড়িটি রায়পুর উপজেলার ১ উত্তর চরআবাবিল ইউনিয়নের মধ্যে আছে, তা অনেকের অজানা। এই বাড়িতে প্রাচীন নিদর্শন ও স্থাপনা এখনো আগের মতোই রয়ে গেছে।’
স্থানীয় বাসিন্দা সুমন হাওলাদার বলেন, ‘ প্রাচীন স্থাপত্যটি আমাদের মহান মুক্তিযুদ্ধের সাক্ষী হয়ে আছে। বাড়িটিকে সংস্থার ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাই।’
সমাজকর্মী জিহাদ ভূইয়া বলেন, ‘আমাদের দাবি, এ বাড়িটি লক্ষ্মীপুরের প্রাচীন স্থাপত্যগুলোর তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হোক। তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানুক।’

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি