পুঁজিবাজারের ‘শনি’ শেষ হচ্ছে না!
পুঁজিবাজারের ‘শনি’ যেন শেষ হচ্ছে না! সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের আরও পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গতদিনের তুলনায় কমেছে লেনদেন।
ঢাকা স্টক এক্চেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৬ দশমিক ৭৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৩৪ পয়েন্টে নেমে আসে।
আজ ডিএসইতে ৪৪৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৮০ কোটি ৩৩ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯৩ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৪১ টির, কমেছে ৩১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।






আপনার মতামত লিখুন