খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বৃষ্টিতে ভোগান্তিতে রাজধানীর মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৭:১৯ অপরাহ্ণ
বৃষ্টিতে ভোগান্তিতে রাজধানীর মানুষ

রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের ফলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। আর জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ায় সৃষ্টি হয়েছে অসহনীয় যানজট। এমনিতেই প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে ঢাকায় যানজটের সৃষ্টি হয়। আজ (মঙ্গলবার) বিকেলের দিকে বৃষ্টিপাতের কারণে যানজটের তীব্রতা আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর রাজারবাগ, পল্টন, গুলিস্তান ও শান্তিনগর এলাকায় ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বিকেলের বৃষ্টির পর এসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে ইফতারের আগে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হচ্ছে।
এসব এলাকা ঘুরে আরও দেখা যায়, বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে সৃষ্ট যানজট চারদিকে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাজধানীর রাজারবাগ, পল্টন, শান্তিনগর ও গুলিস্তান এলাকায় একেবারে থমকে আছে যানবাহন।

রাজারবাগ এলাকায় যানজটে আটকে থাকা যাত্রী জসিম উদ্দিন বলেন, বিকেলের বৃষ্টির পর থেকে রাজারবাগ এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে যানজট, আরেকদিকে জলাবদ্ধতার কারণে গাড়ি সামনের দিকে এগোচ্ছে না। প্রায় এক ঘণ্টা পার হয়ে গেল, অথচ গাড়ি নড়ছে না।

শান্তিনগর এলাকায় যানজটে আটকা পড়া যাত্রী মো. আনোয়ার বলেন, ৪টা থেকে গাড়িতে বসে আছি। এখন ৫টা বাজতে চলল। কিন্তু যানজট কমার কোনো নামই নেই। রোজা শুরু হওয়ার পর থেকে এমনিতেই বিকেলের দিকে যানজট হয়। কিন্তু আজ বৃষ্টির কারণে যানজটের পরিমাণ আরও বেশি। রাস্তায় পানি থাকার কারণে যানবাহন এগোতে পারছে না।

বৃষ্টির পর সৃষ্ট যানজট নিয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল ট্র্যাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমতিয়াজ বলেন, বিকেলের বৃষ্টির পর কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির শুরুতে যানচলাচল ধীরগতিতে ছিল। বৃষ্টি শেষ হওয়ার পর যানবাহনের চাপ আরও বাড়তে থাকে। এর ফলে বর্তমানে রাস্তায় যানজট রয়েছে। যানজট নিয়ন্ত্রণ করতে আমরা কাজ করে যাচ্ছি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি