খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

অভিযানে সহায়তা করবে সোমালিয়ান পুটল্যান্ড পুলিশ

বাংলাদেশি জাহাজ উদ্ধারে আন্তর্জাতিক নৌবাহিনীর তৎপরতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১১:১৫ অপরাহ্ণ
বাংলাদেশি জাহাজ উদ্ধারে আন্তর্জাতিক নৌবাহিনীর তৎপরতা

অবশেষে টনক নড়েছে সোমালিয়ান পুলিশের। সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের পুলিশ বাংলাদেশি জাহাজ ও  এর নাবিকদের উদ্ধারে তৎপর হয়েছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এমভি আবদুল্লাহকে মুক্ত করতে আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের পরিকল্পনা করছে এমন খবর পাওয়ার পর পুন্টল্যান্ড পুলিশ বাহিনীও প্রস্তুতি নিয়েছে।’’

তবে ভারত মহাসাগরে কয়েকটি ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করে দেওয়া ভারতের নৌবাহিনী এমভি আব্দুল্লাহকে ঘিরে অভিযানের প্রস্তুতির ব্যাপারে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

রোববার পুন্টল্যান্ড পুলিশ জানায়, তারা এমভি আবদুল্লাহ জাহাজে অবস্থানরত জলদস্যুদের সরবরাহ করার কাজের জন্য মাদক খাত থেকে নেওয়া একটি গাড়ি জব্দ করেছে।

সোমালিয়ার জলদস্যুদের এই ধরনের ছিনতাইয়ের ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল ২০১১ সালে। ওই সময় সোমালি জলদস্যুদের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রায় ৭০০ কোটি ডলারের ক্ষতি হয়। এর মধ্যে কয়েক মিলিয়ন ডলার তাদের কাছে গিয়েছিল মুক্তিপণ হিসেবে।

সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমভি আব্দুল্লাহকে উদ্ধারে সোমালি পুলিশ ও আন্তর্জাতিক বাহিনীর প্রস্তুতির তথ্য জানানো হয়েছে।

মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে গত ১২ মার্চ সোমালি জলদস্যুদের হাতে ছিনতাইয়ের শিকার হয় এমভি আব্দুল্লাহ। ওই সময় জাহাজটিতে ২৩ বাংলাদেশি নাবিক ছিলেন।

রয়টার্স বলছে, প্রায় এক দশক ধরে ওই অঞ্চলের সমুদ্রপথে সোমালি জলদস্যুরা ছিনতাই চালিয়ে আসছে। গত নভেম্বর থেকে ২০টিরও বেশি জাহাজে আক্রমণ চালিয়েছে তারা। সোমালি জলদস্যুদের সর্বশেষ ছিনতাইয়ের শিকার বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ।

এর আগে, ৪০ ঘণ্টা ধরে অভিযান চালানোর পর গত শনিবার সোমালি জলদস্যুদের কাছ থেকে মাল্টার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি রুয়েন উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। আরব সাগরে জলদস্যুতা-বিরোধী মিশনের জন্য মোতায়েন করা ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা এমভি রুয়েনকে উদ্ধার করেছে। এই জাহাজটি গত বছরের ডিসেম্বরে সোমালি জলদস্যুরা ছিনতাই করে ভারত মহাসাগরে অন্যান্য জাহাজ ছিনতাইয়ের কাজে ব্যবহার করে আসছিল।

ভারতের নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, জলদস্যুদের জিম্মিদশা থেকে এমভি রুয়েনের ১৭ ক্রুকে অক্ষত অবস্থায় সরিয়ে নেওয়া হয় এবং ৩৫ সোমালি জলদস্যু আত্মসমর্পণ করেছে। জাহাজটিতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য আছে কি-না, তা জানতে তল্লাশিও চালানো হয়।

এমভি রুয়েন প্রায় ৩৭ হাজার ৮০০ টন পণ্য পরিবহন করছে; যার মূল্য প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার। জাহাজটি জলদস্যুদের হাত থেকে মুক্ত করায় এখন সেটি ভারতে নিয়ে যাওয়া হবে।

সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের উপকূলীয় এলাকায় দেশটির জলদস্যুদের অনেক ঘাঁটি রয়েছে। ওই অঞ্চলের পুলিশ বাহিনী বলেছে, তারা উচ্চ সতর্ক অবস্থায় আছেন। একই সঙ্গে এমভি আবদুল্লাহকে জিম্মি করে রাখা জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে প্রস্তুত রয়েছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি