ডিইউজের সভাপতি সোহেল-তপু, আক্তার হোসেন সম্পাদক
ডিইউজের নির্বাচনে নতুন ঘটনা ঘটল। সভাপতি পদে দুইজন সমান ভোট পেয়েছেন। ফলে কে সভাপতির আসনে বসবেন এটা নিয়ে দ্বিধায় ছিল সবাই। তবে বিএফঅইউজের হস্তক্ষেপে সুন্দর সমাধান হয়। সিদ্বান্ত হয় দুইজন একবছর করে দায়িত্ব পালন করবেন। বিজয়ী দুইজন এই সিদ্ধান্ত মেনে নেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজের) দুই বছর মেয়াদি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার। এতে সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান (তপু) সমান ভোট পেয়েছেন। ফলে দুজনকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। পরে লটারির মাধ্যমে তাঁদের এক বছর করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম বছর দায়িত্ব পালন করবেন সোহেল হায়দার চৌধুরী এবং শেষ বছর দায়িত্ব পালন করবেন সাজ্জাদ আলম খান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন আকতার হোসেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান দুজনেই ৮১২টি করে ভোট পেয়েছেন। এই পদে আরেক প্রার্থী আবদুল মজিদ পেয়েছেন ১৭৭ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয়ী আকতার হোসেন পেয়েছেন ৬৩৭ ভোট। অন্য তিন প্রার্থীর মধ্যে এ জিহাদুর রহমান পেয়েছেন ৫৯২, খায়রুল আলম ৩১৩ ও উম্মুল ওয়ারা সুইটি ২৬৫ ভোট পেয়েছেন।
এ ছাড়া বিজয়ী নির্বাহী পরিষদ সদস্যরা হলেন জি এম মাসুদ ঢালী, নাসরিন গীতি, এ এম শাহজাহান মিয়া, আনোয়ার সাদাত, সাজেদা হক, আহমেদ মুশফিকা নাজনীন, রারজানা সুলতানা ও অঞ্জন রহমান।






আপনার মতামত লিখুন