খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সিএসইতে ওয়েব কোটস পিএলসির লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৭:৪৮ অপরাহ্ণ
সিএসইতে ওয়েব কোটস পিএলসির লেনদেন শুরু

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে (সিএসই) আজ(১১ মার্চ) ওয়েব কোটস পিএলসির লেনদেন শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সিএসই তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে।

এতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক  এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ ওয়েব কোটসের অতিথিবৃন্দকে স্বাগত জানান। স্বাগত বক্তব্যে সাইফুর রহমান বলেন, পুঁজিবাজারে এসএমই মার্কেটের মাধ্যমে ছোট ছোট কোম্পানিগুলোর অংশগ্রহনের সুযোগ প্রদান একটি সময়োপযোগী সংযোজন। কেননা এর মাধ্যমে একটি কোম্পানি তাঁর ছোট আকার থেকে নিজেকে বড় পরিসরে নিয়ে যাওয়ার উন্মুক্ত সুযোগ গ্রহন করার সম্ভাবনা পেয়েছে। অর্থাৎ নিয়ম নীতির মধ্যে থেকে নিজেকে আরও বিকশিত করার বিষয়টি প্রাধান্য পাবে।

তিনি আরও বলেন, আজ সিএসইর এসএমই প্লাটফর্মে ১৮তম কোম্পানি হিসেবে ওয়েব কোটসের যাত্রা শুরু হচ্ছে। আমরা আশা করবো ওয়েব কোটস এবং এর পরিচালনা পর্ষদ এই কোম্পানিটিকে পরিচর্যা করে খুব স্বল্প সময়ে মূল মার্কেটে নিয়ে আসতে সফল হবে। আজকের শুভ সূচনার পর থেকে সামনের পথচলায় চিটাগং স্টক এক্সচেঞ্জ সব সময় তাদের যে কোনো প্রয়োজনে সহযোগীতা দেয়ার জন্য প্রস্তুত। সফলভাবে লিস্টিং প্রক্রিয়া সম্পন্ন করে পুঁজিবাজারে আসার জন্য তিনি ওয়েব কোটস পিএলসি’র ব্যবস্থাপনা পর্ষদকে অভিনন্দন জানান।

ওয়েব কোটস পিএলসির ব্যবস্থপনা পরিচালক রেজা-ই-সেলিম বলেন, আমরা পুঁজিবাজারে এসেছি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। এসএমই প্লাটফর্ম থেকে প্রধান প্লাটফর্মে যাওয়া আমাদের লক্ষ্য। সুতরাং এই লক্ষ্য আ্মরা আমাদের মেধা, প্রজ্ঞা ও কর্মের মাধ্যমে অর্জন করবো। একই সাথে আমরা বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বস্ততা অর্জনের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকবো এবং তা আরও উত্তরোত্তর বাড়ানোর জন্য কাজ করবো।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়েব কোটসের পরিচালকবৃন্দ রাহাত রেজা অমি, রাহুল রেজা অভি, রুহিত রেজা অপি, কোম্পানি সেক্রেটারি মোঃ শাহজাহান পাটওয়ারি, চিফ ফিনান্সিয়াল অফিসার শাহিজালাল পারভেজ, চিফ ফিনান্সিয়াল অফিসার শওকত জাহান খান, এফসিএমএ, চিটাগাং স্টক এক্সচেঞ্জর চীফ রেগুলেটরি অফিসার, মোহাম্মদ মাহাদি হাসান, সিএফএ, ডেপুটি জেনারেল ম্যানেজার, হাসনাইন বারী এবং ওয়েব কোটস ও সিএসইর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি