খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দিনভর সূচক নিয়ে শংকায় বিনিয়োগকারীগণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৬:৩০ পূর্বাহ্ণ
দিনভর সূচক নিয়ে শংকায় বিনিয়োগকারীগণ

সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইতে ৫ হাজার ৯৭১ পয়েন্ট দরপতন হয়েছে! শতাংশের হিসাবে সূচক কমেছে ৯৭ দশমিক ৬৮ শতাংশ। ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স রাতারাতি ৬ হাজার ১১২ দশমিক ৭৬ পয়েন্ট থেকে ১৪১ দশমিক ৫৬ পয়েন্টে নেমে এসেছে। এমন তথ্য দিচ্ছে শেষের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট!

মূলত ডিএসইর ওয়েবসাইটে ফের বড় ত্রুটি দেখা দিয়েছে। আর এর ফলে দিনের শুরু থেকেই ওয়েবসাইটিতে সূচক সংক্রান্ত বিভিন্ন ভুল তথ্য দেখাচ্ছে। সূচকের লেখিচত্র বা গ্রাফ হালনাগাদ হচ্ছে না। তাই ওয়েবসাইট থেকে বাজারের প্রকৃত অবস্থা জানা যাচ্ছে না। বরং বাজারের বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে এই সূচক।

আজ রোববার (১০ মার্চ) সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরুতেই ওয়েবসাইটে এই বিভ্রান্তি দেখা দেয়। সকাল ১০টায় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। তখন থেকেই ওয়েবসাইটে ভুল তথ্য দেখানো শুরু হয়।

আজ দুপুরে লেনদেনের মাঝখানে ডিএসইর পক্ষ থেকে দাবি করা হয়, তারা সূচকের ত্রুটির বিষয়টি সমাধান করেছে। এখন সঠিক সূচক দেখাচ্ছে। এই দাবির কিছু সময় পরেই আবার ভুতুের নানা সংখ্যা দেখাতে থাকে ডিএসইর সূচকে। দিনের শেষ পর্যন্ত এটি বহাল থাকে। এমনকি সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সূচক সংশোধন হয়নি।

এদিকে ডিএসই এক বিবৃতিতে জানিয়েছে, ডিএসইর সূচকের শুরু থেকে শেষ পর্যন্ত এই অস্বাভাবিক পরিসংখ্যানের জন্য দায়ী অপারেশনাল ত্রুটি।

এ বিষয়ে ডিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নাসডাক এর সাথে জরুরি বৈঠক করে তা সমাধানের চেষ্টা অব্যহত রেখেছে। একইসাথে ডিএসই প্রধান আর্থিক কর্মকর্তা এবং প্রধান পরিচালন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এ.জি.এম. সাত্বিক আহমেদ শাহ-কে প্রধান করে ৩ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

ডিএসই কর্তৃপক্ষ আজকের মধ্যেই এই সমস্যার সমাধান করার আশা করে ।

এবিষয়ে বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সকলকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে এবং এই অনাকাংখিত সমস্যার জন্য ডিএসই দুঃখ প্রকাশ করছে৷

সর্বশেষ তথ্য অনুযায়ী সন্ধ্যা টা ৩০ মিনিটে ওয়েবসাইটে প্রদত্ত তথ্য অনুসারে, ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ হাজার ৯৭১ দশমিক ১৯ পয়েন্ট বা ৯৭ দশমিক ৬৮ শতাংশ কমে ১৪১ দশমিক ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আলোচিত সময় পর্যন্ত বাজারে ৩৯৯টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে, যার মধ্যে ৮৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৬১ টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ কোম্পানির শেয়ারের দর।

এসময় শরীয়াহ সূচক ডিএসইএসের অবস্থান দেখানো হয় ৩০ দশমিক ৮৯ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ১ হাজার ৩০৪ দশমিক ৯৯ পয়েন্ট বা ৯৭ দশমিক ৬৮ শতাংশ কম।

অন্যদিকে বাজারমূলধনের দিক থেকে বৃহৎ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ এর অবস্থান দেখানো হয় ২ হাজার ৮৩ দশমিক ৮৬ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ১০ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ কম।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি