খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

অতিথি না করায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে হামলা-ভাংচুর

নিজস্ব প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ণ
অতিথি না করায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে হামলা-ভাংচুর

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি না করায় হামলা করার অভিযোগ উঠেছে। হামলাকারিরা বসত ঘর ও মোটরসাইকেল ভাংচুর করেছে ।
শুক্রবার বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার (দক্ষিণ) ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃধা বাড়ির সরঃ প্রাথঃ বিদ্যালয়ের সামনের মাঠে এ ঘটনা ঘটেছে।

এতে, গৃহবধুসহ আহত হয়েছেন অন্তত পাঁচ জন। আহত লিলুফা বেগমকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ওই সময় ৯৯৯-এ কল দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মিস্টার ও হেলাল নামের দুজনকে দাওয়াত না দেওয়ায় হামলার মাধ্যমে অনুষ্ঠান পন্ড করা হয়েছে। হামলার সময় আয়োজন কারীদের জঙ্গী আখ্যা দেওয়া হয়। মিস্টার ও হেলাল আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত বলে নিজেরা পুলিশের কাছে দাবী করেছে। তাদের আটক করেছে পুলিশ।

সরজমিন জানা গেছে, ‘মৃধ্যা প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশন’ নামে সংগঠনের ব্যানারে প্রবাসীরা ইফতার ও খাবার সামগ্রী বিতরণের আয়োজন করে। বিতরণ পূর্ব আলোচনা চলাকালে মিস্টার (৫০) ও হেলাল (৩৮) ৮-১০ জন যুবক নিয়ে অনুষ্ঠানস্থলে যায়। মামুন মৃধা (৫০) নামে আয়োজকদের একজন তাদের বসতে বলেন।

মিস্টার ও হেলাল চিৎকার দিয়ে বলেন, ইফতার সামগ্রী বিতরণের নামে এখানে জঙ্গীদের কোনো অনুষ্ঠান চলবে না। আয়োজন কারীরা এতে হতভম্ব হয়ে পড়েন। তারা তাদের কাছে জানতে চান কে, বা কারা জঙ্গী। তাদের প্রশ্নের উত্তর না দিয়ে মিস্টার ও হেলাল আয়োজন কারীদের হুমকি ধমকি দিয়ে বাকবিতন্ডায় লিপ্ত হন।

এক পর্যায়ে মিস্টার ও হেলালের নেতৃত্বে ১০-১২ জন অনুষ্ঠানস্থলে ডাক চিৎকার ও হাঙ্গামা শুরু করে। পন্ড হয়ে যায় মানবতার কল্যাণে আয়োজিত অনুষ্ঠান। হামলা কারীরা আয়োজকদের বসত ঘরে গিয়ে ভাংচুর করে দরজা জানালা ও আসবাবপত্র। তারা, প্রবাস ফেরত আসিফ এর একটি মোটর সাইকেল ভাংচুর করেছে। ওই সময় আতংকিত লোকজন দিগি¦দিক ছুটোছুটি করেন ও অন্তত পাঁচজন আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাড়ির ভেতরে গিয়ে হামলার সময় বাধা দিতে গেলে এস.এস. পাইপের আঘাতে আহত হন গৃহবধু লিলু বেগম (৫০)।

আয়োজন কারীদের মধ্যে সাইফুল মৃধা (৩৮), আসিফ মৃধা (৩৫), রাজিব মৃধা (৩৬) ও রণি মৃধা বলেন, এ বছর, আমরা অনেকে বাড়ি থাকার কারণে আনুষ্ঠানিকভাবে ১৫০ জনের মধ্যে ইফতার সামগ্রীসহ কয়েক দিনের খাবার বিতরণের আয়োজন করি। আয়োজন কারীদের পরিচয় পর্ব ও আলোচনা চলাকালে মিস্টার ও হেলাল অনুষ্ঠানস্থলে গিয়ে আমাদের বলে এখানে জঙ্গীদের কোনো অনুষ্ঠান চলবে না।

আমরা তাদের সম্মান দিয়ে চেয়ারে বসতে বলি। তারা হিংসাত্মক কারণে ও অন্যায়ভাবে আমাদের অনুষ্ঠানটি পন্ড করে দিয়েছে। আমরা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে আমাদের রক্ষা করে। হামলা কারীরা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে বলে আয়োজকরা দাবী করেছেন।

থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেছেন, ইফতার ও খাবার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে হাঙ্গামার খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। মূল হোতা মিস্টার ও হেলালকে রাতেই আটক ও লিখিত অভিযোগ পেয়ে মামলা রুজু (নং ০৯, তারিখ: ০৯-০৩-২০২৪ খ্রিঃ) করেছি।
অধিকতর তদন্ত সাপেক্ষে অভিযুক্ত সকলকে আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি