খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ফরক্কাবাদ ডিগ্রি কলেজকে এক একর জমি দিলেন সুজিত রায় নন্দী

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১১:৪১ অপরাহ্ণ
ফরক্কাবাদ ডিগ্রি কলেজকে এক একর জমি দিলেন সুজিত রায় নন্দী

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী পরিবারের পক্ষ থেকে ফরক্কাবাদ কলেজে দানকৃত এক একর জমির দলিল আনুষ্ঠানিক ভাবে কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। এসময় তিনি বলেন, কর্মমুখী শিক্ষার প্রসারে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছেন। দক্ষ জনশক্তি গড়ে তুলতে আধুনিক যুগের প্রয়োজন বিবেচনায় বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা এবং কারিগরি শিক্ষায় জোর দিয়েছেন বর্তমান সরকার। দক্ষ জনশক্তি সৃষ্টি করতে পারলে তারা দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখতে পারবে।

নারী ক্ষমতায়নের কথা উল্লেখ্য করে সুজিত রায় নন্দী বলেন, দেশের সার্বিক উন্নয়নে নারী-পুরুষের সমান ভাবে অংশগ্রহণ করতে হবে। নারীদের আজ ক্ষমতা নিশ্চিত করা হয়েছে। অর্থনৈতিকভাবে দেশের আরও অগ্রসর হতে হলে নারী ও পুরুষকে সমভাবে শ্রম দিতে হবে। কারণ, সমাজের অর্ধেক জনশক্তি নারী।’ শেখ হাসিনার নেতৃত্বে আজ নারীরা সমভাবে এগিয়ে যাচ্ছে।

শনিবার(৯ মার্চ) বিকালে চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য এবং ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান।

অনুষ্ঠানে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রধান উপদেষ্টা এবং সাবেক নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইঞ্জিঃ আলহাজ্ব মোঃ আঃ রব ভূঁইয়া,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আমিনুল হক মজুমদার, অঞ্জন রায় নন্দী, হারুনর রশীদ তালুকদার, হান্নান মিজি, সেলিম পাটওয়ারী, এবং স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দিলীপ চন্দ্র দাস প্রমুখ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি