সাহিত্য-সংস্কৃতি-ক্রীড়া মুঠোফোন নির্ভরতা কমাবেঃ শফিকুর রহমান এমপি
ফরিদগঞ্জে চেয়ারম্যান কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়ামোদী হাজারো দর্শকদের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সৌদি প্রবাসী একাদশকে হারিয়ে ‘শিশির বিন্দু একাদশ চ্যাম্পিয়ন হয় ’।
রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া মৌলভী আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে (শুক্রবার (৮ মার্চ) আয়োজিত ফাইনাল ম্যাচে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শরীফ হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাদক আমাদের একটি জাতীয় সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র পথ গণসচেতনতা তৈরি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা। এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নিয়মিত ক্রীড়ানুষ্ঠান এবং সাহিত্য-সাংস্কৃতিক চর্চা অব্যাহত থাকলে শিক্ষার্থী মুঠো ফোন নির্ভরতা থেকে মুক্তি পাবে। একই সাথে মাদকের ভয়াল থাবা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে।






আপনার মতামত লিখুন